এক্সপ্লোর

৩ বছর ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে কাক! সবসময় মাথার উপর লাঠি নিয়ে ঘোরেন মধ্যপ্রদেশের এই ব্যক্তি

তবে সবসময় কাকের হামলা থেকে বাঁচতে পারেন না তিনি। মাঝেমধ্যেই ঠোক্কর খেতে হয়।

ভোপাল: বাড়ি থেকে বাইরে বেরোলেই মাথার উপর লাঠি উঁচিয়ে হাঁটেন মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এক ব্যক্তি। কারণ আর কিছুই নয়, তাঁকে গত তিন বছর ধরে ক্রমাগত আক্রমণ করে চলেছে কাকেরা। সেই আক্রমণ ঠেকাতেই লাঠি নিয়ে ঘোরেন তিনি। তবে সবসময় কাকের হামলা থেকে বাঁচতে পারেন না তিনি। মাঝেমধ্যেই ঠোক্কর খেতে হয়। পেশায় দিনমজুর শিব কেবত জানিয়েছেন, ‘তিন বছর আগে একটি কাকের বাচ্চা লোহার জালে আটকে গিয়েছিল। আমি সেটিকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এরপর থেকেই কাকেদের ধারণা হয়, আমিই ওদের বাচ্চাকে মেরে ফেলেছি। সেই কারণেই কাকেরা দল বেঁধে আমার উপর হামলা চালিয়ে যাচ্ছে। আমি বাড়ি থেকে বেরোলেই লাঠি উঁচিয়ে থাকি। কিন্তু তাতেও মাঝেমধ্যেই ঠোক্কর মেরে রক্ত বার করে দেয় কাকেরা।’ শিব যে ঠিকাদারের অধীনে কাজ করেন, সেই কালা খটিক জানিয়েছেন, তিনি গত বছর এই ঘটনার কথা জানার পর পুজোর ব্যবস্থা করেন। তাঁর আশা ছিল, দৈব প্রভাবে কাকের হামলা থেকে রেহাই পাবেন শিব। কিন্তু সেটা হয়নি। ইনদওরের পক্ষীবিজ্ঞানী অজয় গাদিকর সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, ‘পাখিদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। পাখিদের অনেক ইন্দ্রিয়ই মানুষের চেয়ে উন্নত। সেই কারণেই অনেক প্রজাতির পাখি হাজার হাজার মাইল দূরে চলে গিয়েও পুরনো জায়গায় ফিরে যায়। কাকেরা মানুষের মুখ মনে রাখতে পারে। ওরা আক্রমণাত্মকও হয়। ওদের দৃষ্টি ও শ্রবণশক্তি মানুষের তুলনায় ভাল। কাক সাধারণত ১৫ থেকে ২০ বছর বাঁচে।’

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget