এক্সপ্লোর

দিগ্বিজয় ভোটে হারায় ঠিক করেছিলেন সমাধিস্থ হবেন, ভোপালের এই সাধুর চেষ্টা ভেস্তে দিল পুলিশ

ভোটের ফল বার হলে দেখা যায়, সব হিসেব নিকেশ উল্টে দিগ্বিজয় হেরে তো গেছেনই, প্রজ্ঞার জয়ের ব্যবধান ৩.৬৪ লাখ! এবার সাধু ঘোষণা করেন, পূর্ব সিদ্ধান্তমত তিনি সমাধিস্থ হবেন।

ভোপাল: দিগ্বিজয় সিংহের জয় চেয়ে ধুমধাম করে যজ্ঞ করেন। সর্বসমক্ষে ঘোষণা করেন, ভোপাল থেকে লোকসভা ভোটে ডিগ্গি রাজাই জিতবেন। না হলে সমাধিস্থ হবেন তিনি। কিন্তু সময়টা বড্ড খারাপ যাচ্ছে মধ্য প্রদেশের সাধু বাবা বৈরাগ্যানন্দ গিরির। দিগ্বিজয় তো হেরেইছেন, তিনি নিজে ঠিক করেছিলেন, যজ্ঞ বিফল হওয়ায় সমাধিস্থ হবেন। তাও ভেস্তে দিয়েছে পুলিশ। কংগ্রেসের পোড়খাওয়া নেতা ও মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় এবারের ভোটে হেভিওয়েট প্রার্থীদের অন্যতম ছিলেন। তাঁর বিপরীতে বিজেপির হয়ে দাঁড়ান রাজনীতিতে একেবারেই আনকোরা সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর, যাঁর বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ছিল। এখন সাধু হলেও বৈরাগ্যানন্দ কিন্তু সাধ্বী প্রজ্ঞার পাশে দাঁড়াননি, উল্টে মধ্য প্রদেশের রাজ ঘরানার সন্তান দিগ্বিজয়ের সমর্থনে রীতিমত যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞেই সাধুবাবা ঘোষণা করেন, ভোটে দিগ্বিজয় জিতবেনই। আর যদি হারেন, তবে তার যাবতীয় দায় নিয়ে তিনি সমাধিস্থ হবেন। এভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ায় সন্ন্যাসী সঙ্ঘ নিরঞ্জন আখড়া অসন্তুষ্ট হয়, সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাঁকে। কিন্তু ভোটের ফল বার হলে দেখা যায়, সব হিসেব নিকেশ উল্টে দিগ্বিজয় হেরে তো গেছেনই, প্রজ্ঞার জয়ের ব্যবধান ৩.৬৪ লাখ! এবার সাধু ঘোষণা করেন, পূর্ব সিদ্ধান্তমত তিনি সমাধিস্থ হবেন। গতকাল দুপুর দুটো এগারো মিনিটে সমাধিস্থ হওয়ার অনুমতি চেয়ে ভোপালের কালেক্টরকে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠান তিনি। সহজবোধ্য কারণে কালেক্টর এই প্রস্তাবে সম্মতি দেননি। বরং পুলিশে খবর দেন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে সমাধিস্থ হতে গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ অসমের কামাখ্যা দর্শন সেরে ভোপাল ফেরেন বৈরাগ্যানন্দ। কিন্তু হোটেল থেকে আর বার হতেই পারেননি, গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। যদিও সাধুবাবার মানসিক জোর এতে কমেনি একটুও। তিনি বলেছেন, যজ্ঞ করে দিগ্বিজয়কে জয় যখন দিতে পারেননি, তখন সমাধি তিনি নেবেনই। সে আজ হোক বা কাল।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget