এক্সপ্লোর

Mumbai Local on Covid19: ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হলেই ১৫ অগাস্ট থেকে মুম্বইয়ে চড়া যাবে লোকাল ট্রেনে

Mumbai local train service: মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনযাত্রীরা লোকাল ট্রেনের পাস ডাউনলোড করতে পারবেন। যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাঁরা পুরসভার ওয়ার্ড অফিস বা রেলস্টেশনে গিয়ে পাস সংগ্রহ করতে পারবেন।

মুম্বই: ১৫ অগাস্ট থেকে মুম্বইয়ে লোকাল ট্রেনে উঠতে পারবেন ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া ব্যক্তিরা। রবিবার এমনই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনযাত্রীরা লোকাল ট্রেনের পাস ডাউনলোড করতে পারবেন। যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাঁরা পুরসভার ওয়ার্ড অফিস বা রেলস্টেশনে গিয়ে পাস সংগ্রহ করতে পারবেন।

‘মুম্বইয়ের লাইফলাইন’ হিসেবে পরিচিত লোকাল ট্রেন। করোনা আবহে লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই সমস্যা দূর করতে মহারাষ্ট্র সরকার বেশ কিছুদিন ধরেই লোকাল ট্রেন চালু করার কথা ভাবছে। এবার করোনাবিধি মেনেই সাধারণ মানুষকে লোকাল ট্রেনে চড়ার সুযোগ দেওয়া হচ্ছে। 

রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, সোমবার থেকে পুণেতে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তোরাঁ। 

সম্প্রতি মহারাষ্ট্র সরকার জানায়, পুণে এবং অন্য যে ১০টি জেলায় করোনা সংক্রমণ বেশি থাকার কারণে তৃতীয় স্তরের বিধিনিষেধ জারি করা হয়েছে সেই জেলাগুলি ছাড়া বাকি ২৫টি জেলায় রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। রেস্তোরাঁর মালিক, ব্যবসায়ী ও শপিং মলের কর্মীদের সংগঠন দোকান ও রেস্তোরাঁ খোলা রাখার সময় বৃদ্ধি করার দাবি জানিয়েছে। সব দাবি এখনও মেনে নেয়নি মহারাষ্ট্র সরকার। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড়ে রাত আটটা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে। তবে ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হওয়া ব্যক্তিরাই শপিং মলে যেতে পারবেন। 

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পুণেতে পজিটিভিটি রেট ৩.৩ শতাংশ এবং পিম্পরি চিঞ্চওয়াড়ে পজিটিভিটি রেট ৩.৫ শতাংশ। সেই কারণে আমরা কিছু ব্যবসায়িক ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে দোকানের মালিক ও কর্মীদের ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করতে হবে এবং মাস্ক পরে থাকতে হবে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রেস্তোরাঁ খোলা রাখা যাবে। পুণের গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ বেশি থাকায় এখনও বিধিনিষেধ জারি আছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget