এক্সপ্লোর

ব্যর্থ পুলিশ, ৩ বছর ধরে নিখোঁজ মুন্নাভাই এমবিবিএস-এর এই অভিনেতা

মুম্বই: মুন্নাভাই এমবিবিএস-এ আত্মহত্যাপ্রবণ কিশোরের চরিত্রে অভিনয় করা বিশাল ঠক্কর ২০১৫ সাল থেকে নিখোঁজ। এই ৩ বছরেও তাঁর খোঁজ পায়নি পুলিশ। ২০০৩-এ মুক্তি পাওয়া মুন্নাভাই এমবিবিএস-এ ৭ মিনিটের একটি চরিত্রে অভিনয় করেন বিশাল। তাতেই হয়ে ওঠেন পরিচিত মুখ। এরপর অভিনয় করেন ২০০৫-এর ট্যাঙ্গো চার্লি ও জনপ্রিয় টিভি সিরিয়াল তারক মেহতা কা উল্টা চশমা-তে। ব্যর্থ পুলিশ, ৩ বছর ধরে নিখোঁজ মুন্নাভাই এমবিবিএস-এর এই অভিনেতা ২০১৫-র ৩১ ডিসেম্বর বিশাল তাঁর মা দুর্গা ঠক্করকে বলেন তাঁর সঙ্গে স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওকেনস ছবিটি দেখতে যেতে। সেই শেষবার দুর্গার সঙ্গে তাঁর ছেলের দেখা। রাত সাড়ে দশটা নাগাদ মায়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়ে মুম্বইয়ের মুলুন্দের ফ্ল্যাট ছেড় বেরিয়ে যান তিনি। রাত একটার সময় বাবা, ব্যবসায়ী মহেন্দ্র ঠক্করকে এসএমএস করেন, পার্টিতে যাচ্ছেন, পরদিন ফিরবেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। ৩ বছর কেটে গিয়েছে, মামলা এগোয়নি এতটুকু। পুলিশ জানিয়েছে, তাঁকে শেষবার দেখা যায় ১ জানুয়ারি, বেলা পৌনে বারোটা নাগাদ, ঘোড়বান্দার রোডে, দেখতে পান তাঁর বান্ধবী। তিনি তখন শ্যুটিংয়ের জন্য আন্ধেরি যাওয়ার অটো রিকশা ধরছিলেন। শেষ ফেসবুক পোস্ট ১২টা ১০ মিনিটে, সকলকে জানান নতুন বছরের শুভেচ্ছা। তারপর থেকে বিশালের ফোন সুইচড অফ, তা আর একবারও অন করা হয়নি। তাঁর চেহারার সঙ্গে মিল আছে, এমন কারও হাসপাতালে ভর্তি হওয়ারও খবর মেলেনি। না এসেছে মুক্তিপণ চেয়ে ফোন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তখন থেকে হাত পড়েনি একবারও। পুলিশ জানিয়েছে, প্রথমে তারা সন্দেহ করে, বিশালের নিখোঁজ হওয়ার পিছনে তাঁর বান্ধবীর হাত রয়েছে। কিন্তু তাঁর বক্তব্যে কোনও অসাযুজ্য মেলেনি। তিনি খুন হয়েছেন না অপহৃত, কিছুই বুঝতে পারছে না পুলিশ। তবে নিখোঁজ হওয়ার আগে বিশালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, অভিযোগ আনেন তাঁরই ওই ‘বান্ধবী’। পুলিশেও নালিশ করেন তিনি কিন্তু মিটমাট হয়ে যাওয়ায় অভিযোগ প্রত্যাহার করে নেন। ৮ মাস আগে ওই তরুণীকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর কান্দিভালির ফ্ল্যাটে, মৃত্যু সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে। শোনা যাচ্ছে, কাজকর্ম বিশেষ না থাকায় বিশাল সম্ভবত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, ধর্ষণের অভিযোগ ওঠায় তাঁর ইমেজও খারাপ হয়ে গিয়েছিল।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget