এক্সপ্লোর

পরিবার যাতে মোটা অঙ্কের বিমার টাকা পায়, সেজন্য নিজেকে সুপারি কিলার দিয়ে খুন করালেন এক ব্যক্তি

আর্থিক সংকটে জর্জরিত এক সুদের ব্যবসায়ীর (ফিনান্সার) নিজেকে খুন করানোর চাঞ্চল্যকর ঘটনা সামনে এল রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। পুলিশ সূত্রের খবর, পরিবার যাতে বিমার ৫০ লক্ষ টাকা পায়, সেজন্যই এই পদক্ষেপ করেছিলেন ওই ফিনান্সার। খুনের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি পুলিশকে এ কথা জানিয়েছে।

জয়পুর:  আর্থিক সংকটে জর্জরিত এক সুদের ব্যবসায়ীর (ফিনান্সার) নিজেকে খুন করানোর চাঞ্চল্যকর ঘটনা সামনে এল রাজস্থানের  ভিলওয়াড়া জেলায়। পুলিশ সূত্রের খবর, পরিবার যাতে বিমার ৫০ লক্ষ টাকা পায়, সেজন্যই এই পদক্ষেপ করেছিলেন ওই ফিনান্সার। খুনের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি পুলিশকে এ কথা জানিয়েছে। পুলিশের এক পদস্থ আধিকারিক মঙ্গলবার জানিয়েছেন যে, ৩৮ বছরের বলবীর খারোল বেশ কয়েকজনকে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। তিনি ওই টাকা আদায় করতে পারছিলেন না। গত ছয় মাস ধরে সুদ ও আসল না পাওয়ার কারণে সমস্যায় পড়েছিলেন তিনি। পুলিশ আধিকারিক বলেছেন, গত মাসেই একটি বেসরকারি ব্যাঙ্কে নিজের ৫০ লক্ষ টাকার বিমা করিয়েছিলেন এবং প্রথম কিস্তিও মিটিয়ে দেন। ভিলওয়াড়া পুলিশ সুপার হরেন্দ্র মহাওয়ার বলেছেন, পরিবারের লোকজন যাতে বিমার অর্থ পায়, সেজন্য ফিনান্সার নিহত বলবীর খারোল নিজের হত্যার ছক কষেন।  তিনি দুই অভিযুক্ত রাজবীর সিংহ ও সুনীল যাদবকে ৮০ হাজার টাকায় তাঁকে হত্যার জন্য ‘সুপারি’ দিয়েছিলেন। পুলিশ সুপার বলেছেন, অভিযুক্তরা গত ২ সেপ্টেম্বর মঙ্গরোপ থানা এলাকায় বলবীরকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশ জানিয়েছে, বলবীরের মোবাইল ফোনের কল ডিটেলস ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গত সোমবার দুই অভিযুক্ত গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, বলবীর তাঁকে খুন করতে দুই অভিযুক্ত বলেছিলেন, যাতে তাঁর পরিজনরা বিমার টাকা পান। পুলিশ সুপার বলেছেন, প্রথমে বলবীর কোনও দুর্ঘটনায় নিজের মৃত্যু ঘটাতে চেয়েছিলেন। কিন্তু তিনি বেঁচে যেতে পারেন ,এই আশঙ্কা থেকেই নিজেকে হত্যার ছক কষেন বলবীর। তিনি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী, বলবীর নিজেকে খুন করাতে অভিযুক্তদের ১০ হাজার টাকা অগ্রিম দেন। বাকি টাকাটা নিজের পকেটে রাখেন। দুই অভিযুক্তের সঙ্গে একটি নির্জন জায়গায় যান বলবীর। সেখানে তাঁকে হত্যা করা হয়। নিহতের পরিবারে স্ত্রী, সন্তান ও বাবা-মা রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget