এক্সপ্লোর

মেয়ে ন্যয়বিচার পেল, বললেন নির্ভয়ার মা, সর্বোচ্চ আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করবেন, জানালেন দোষীদের কৌঁসুলি

আশাদেবী বলেছেন, আমার মেয়ে ন্যয় পেল। চার দোষীর ফাঁসি দেশের মহিলাদের হাত শক্ত করবে। আদালতের এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার ওপর লোকের ভরসা বাড়াবে। ২২ জানুয়ারি তাঁদের কাছে একটা বড় দিন হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লি: দিল্লির আদালতের রায় স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত তাঁর মেয়ে ন্যয়বিচার পেল বলে প্রতিক্রিয়া দিলেন দিল্লি গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা নির্ভয়ার মা আশা দেবী। ২০১২-য় ২৩ বছর বয়সি ফিজিওথেরাপি ছাত্রীকে ধর্ষণ, নির্যাতনে দোষী সাব্যস্ত চার অপরাধীকে ফাঁসিতে ঝোলাতে মঙ্গলবার ব্ল্যাক ওয়ারেন্ট জারি করেছে নিম্ন আদালত। ২২ জানুয়ারি সকাল সাতটায় চারজনের ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। তাদের আইনি সুরাহা পাওয়ার বন্দোবস্ত করতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। আশাদেবী বলেছেন, আমার মেয়ে ন্যয় পেল। চার দোষীর ফাঁসি দেশের মহিলাদের হাত শক্ত করবে। আদালতের এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার ওপর লোকের ভরসা বাড়াবে। ২২ জানুয়ারি তাঁদের কাছে একটা বড় দিন হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও দোষীদের আইনজীবী এ পি সিংহ বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করব। প্রসঙ্গত, এক বছরের মধ্যে বিচারপর্ব শেষ করে নির্ভয়া মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল নিম্ন আদালত। তবে তার অনেক পরে মৃত্যুদণ্ড নিশ্চিত করে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট দোষী ঘোষণা ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রথম দফার আবেদনগুলি ২০১৭-য় খারিজ করে। নির্যাতিতার মা তখন তাকে স্বাগত জানিয়ে ‘শেষ পর্যন্ত ন্যয়বিচার’ হল বলেছিলেন। আজ বিচারপতি সতীশ কুমার অরোরা পুলিশ ও নির্যাতিতার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারি করেন। দোষীদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget