এক্সপ্লোর

শিলের ওপর দাঁড়িয়ে পড়ছে নোড়া! অলৌকিক বা অস্বাভাবিক নয়, নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কারণ, বলছেন রাজ্যের বিজ্ঞান মঞ্চের সম্পাদক

অনেকেই ধরে নিয়েছেন, এটা মহাজাগতিক কোনও দৃশ্য। অদ্ভুত এই ঘটনার সাক্ষী থাকতে বিভিন্ন বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশিরা। করোনা লকডাউনের পরোয়া না করে।

কলকাতা: বাড়ির মশলা বাটার শিলের ওপর আচমকাই দাঁড়িয়ে পড়েছে নোড়া! হেলছে না। দুলছে না। একেবারে টানটান। রবিবার সন্ধে থেকে এই ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেই ধরে নিয়েছেন, এটা মহাজাগতিক কোনও দৃশ্য। অদ্ভুত এই ঘটনার সাক্ষী থাকতে বিভিন্ন বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশিরা। করোনা লকডাউনের পরোয়া না করে। ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি হইচই হয় হুগলিতে। শ্রীরামপুর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় শিলের ওপর নোড়া দাঁড় করিয়ে চলে পূজাপাঠ। দুধ দিয়ে স্নান করিয়ে দেওয়া হয় নোড়াকে। বলাবলি শুরু হয়ে যায়, করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্তির ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা! যদিও গোটা ঘটনার কথা জেনে প্রবল বিরক্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ মহাপাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘পুরোটাই অন্ধবিশ্বাস। এর সঙ্গে বিজ্ঞানের কোনও যোগ নেই।’ তিনি যোগ করলেন, ‘জানি না আচমকা এটা কীভাবে রটল। রবিবার সন্ধ্যায় আমার স্ত্রী প্রথমে জানায়। আমি নিজেই শিলের ওপর নোড়া দাঁড় করিয়ে দেখিয়ে দিই। যে কোনও দিনই এটা করা সম্ভব।’
কিন্তু কীভাবে সম্ভব ব্যাপারটা? ব্যাখ্যা করে দিলেন প্রদীপবাবু। বললেন, ‘পুরোটাই ভারসাম্যের ব্যাপার। সহজ বিজ্ঞান। কোনও বস্তুর তলভাগের ঠিক মাঝ বরাবর অ্যাকশন অফ গ্র্যাভিটিশনাল ফোর্স গেলে সেটি সটান দাঁড়াবে, তলভাগের বাইরে দিয়ে গেলে দাঁড়াবে না। সব ক্ষেত্রে বস্তুটি দাঁড়াবেই তার মানে নেই। কখনও দাঁড়াবে, কখনও দাঁড়াবে না। বস্তুর আকার-আকৃতির ওপর নির্ভর করে। বস্তু সুস্থির হওয়ার বিজ্ঞান এটাই। এর নেপথ্যে চৌম্বক ক্ষেত্র বা মধ্যাকর্ষণ শক্তির হেরফেরের মতো কোনও রহস্য নেই। এর সঙ্গে করোনা ভাইরাস, আলো জ্বালানো, নেভানো, এসবেরও কোনও সম্পর্ক নেই।’ রবিবার সন্ধেবেলা হুগলির উগারদহের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও দেখা গিয়েছিল শিলের ওপর নোড়া দাঁড়িয়ে পড়ার দৃশ্য। ভিডিও, ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। বিশ্বজিৎ বললেন, ‘আমার ডোমজুড় নিবাসী এক আত্মীয়ের থেকে ফোনে খবর পাই এমন হচ্ছে বলে। বাড়িতে চেষ্টা করে দেখলাম সত্যিই নোড়াটা দাঁড়াচ্ছে। ভেবেছিলাম এটা মহাজাগতিক কোনও তারতম্যের জন্য ঘটছে।’ এই ধরনের অন্ধবিশ্বাসের কারণ কী? বিজ্ঞান মঞ্চের আধিকারিক প্রদীপবাবু বললেন, ‘করোনা লকডাউনের জেরে বাড়ির মধ্যে সকলে আবদ্ধ। সকলের মনে ভয় কাজ করছে। এটা যে সে আতঙ্ক নয়, একেবারে মৃত্যুভয়। তাই সকলে কার্যকারণ সম্পর্ক বা যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে পারছেন না। অন্ধবিশ্বাস গ্রাস করছে।’ সমস্যা কাটিয়ে ওঠার উপায়ও বলে দিচ্ছেন তিনি। প্রদীপবাবুর কথায়, ‘সামাজিক ও সরকারি ব্যবস্থাপনায় ভরসা থাকলে এটা কাটবে। করোনা পরিস্থিতি সামলানোর ব্যাপারে মানুষকে আশ্বস্ত করতে হবে সরকারকেই। চিকিৎসা, করোনা পরীক্ষার পরিকাঠামো ঠিক থাকলে মানুষ আশ্বস্ত হবে। পাশাপাশি আইসোলেশনে থাকা মানুষের অন্ন সংস্থানের চিন্তা না থাকলে অন্ধবিশ্বাসের পিছনে কেউ ছুটবে না। গৃহবন্দি থাকার জন্য অবসাদের মতো নানারকম মানসিক সমস্যা হতে পারে। তাই আমরা সকলকে বলছি, একে অপরের সঙ্গে কথা বলুন। ফোন করুন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ব্যক্তিগতভাবে কেউ করোনার সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন না। সকলে মিলে লড়াই করতে হবে।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget