এক্সপ্লোর

বারুইপুরে ভুতুড়ে কাণ্ড! ঘরের মধ্যে আচমকা জ্বলে উঠছে আগুন, ঘটনাস্থলে বিজ্ঞানমঞ্চের সদস্যরা

কখনও বিছানার গদি, কখনও চাদর বা দড়িতে ঝোলানো গামছা, আচমকাই আগুন লাগছে বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁরা সকলেই আতঙ্কে আছেন।

কলকাতা: বারুইপুরে অজানা আতঙ্কে খোদ পুলিশকর্মী। তাঁর পরিবারের দাবি, হঠাৎ করেই ঘরের বিভিন্ন অংশে জ্বলে উঠছে আগুন। কিন্তু আগুনের উৎস নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বারুইপুর থানার দ্বারস্থ পুলিশ কর্মীর পরিবার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানমঞ্চের সদস্যরা। কখনও বিছানার গদি, কখনও চাদর বা দড়িতে ঝোলানো গামছা, আচমকাই আগুন লাগছে বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁরা সকলেই আতঙ্কে আছেন। কী কারণে আগুন লাগছে, কেউই বুঝতে পারছেন না। অশুভ শক্তির কাজ কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বাড়িতে পুজোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সারাদিন ধরে সমস্ত দরজা বন্ধ রাখা হচ্ছে। আগুন লাগার উৎস খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে। যদিও কোনও সদুত্তর পাচ্ছেন না। বারুইপুরে ভুতুড়ে কাণ্ড! ঘরের মধ্যে আচমকা জ্বলে উঠছে আগুন, ঘটনাস্থলে বিজ্ঞানমঞ্চের সদস্যরা পরিবারের এক মহিলা সদস্য বলেছেন, ‘যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে। ধরুন গামছা ঝুলছে আর আচমকাই তাতে আগুন লেগে যাচ্ছে। কখনও আবার পর্দায় আগুন লাগছে।’ আর একজনের কথায়, ‘এক ঘরে থাকলে অন্য ঘরে আগুন লেগে যাচ্ছে। এক সপ্তাহ ধরে এমন ঘটছে।’ বাড়ির কর্তা তথা ওই পুলিশকর্মী বলেছেন, ‘আগুন লাগার জন্যই আরও আতঙ্কিত লাগছে। কারণ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে রাত ৯টার পর থেকে কোনওদিন এই অগ্নিকাণ্ড ঘটেনি।’ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন রাজ্যের বিজ্ঞাম মঞ্চের সদস্যরা। তাঁদেরই একজন বলেছেন, ‘মনে হয় এর সঙ্গে মানুষই জড়িত। কোনও উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হচ্ছে বলেই আমাদের মনে হয়েছে। বাড়িতে যাঁরা রয়েছেন, কেউই সন্দেহের ঊর্ধ্বে নন। খুব পরিচিত লোকই এই কাজ ঘটাচ্ছে। বিভিন্ন পুড়ে যাওয়া জিনিসের নমুনা আমরা নিয়ে যাচ্ছি। কোনও রাসায়নিক কারণে আগুন লাগছে কি না দেখব।’

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget