এক্সপ্লোর

শৌচাগার সাফ করার জন্য নির্বাচিত হইনি! বিতর্কিত মন্তব্যের জন্য প্রজ্ঞাকে তিরস্কার বিজেপি নেতৃত্বের

তাঁকে দলের কর্মসূচি, আদর্শের বিপরীত এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দলীয় দপ্তর থেকে বেরনোর সময় এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি প্রজ্ঞা।

নয়াদিল্লি ও সেহোর: বিতর্কে প্রজ্ঞা সিংহ ঠাকুর। সেহোরে বিজেপি কর্মীদের সভায় ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত, জামিনে মুক্ত ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা বলেছেন, শৌচাগার সাফ করার জন্য মানুষ তাঁকে নির্বাচিত করেনি! এহেন মন্তব্যে প্রজ্ঞা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত কর্মসূচিকেই উপহাস, বিদ্রূপ করেছেন বলে অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটেই প্রজ্ঞাকে বিজেপির অস্থায়ী সভাপতি জে পি নাড্ডা ‘তিরস্কার করেছেন’ বলে কয়েকটি সূত্রের দাবি। বিজেপি সদর দপ্তরে ডেকে পাঠিয়ে নাড্ডা তাঁকে ওই মন্তব্যের জন্য দলীয় নেতৃত্বের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন। তাঁকে দলের কর্মসূচি, আদর্শের বিপরীত এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দলীয় দপ্তর থেকে বেরনোর সময় এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি প্রজ্ঞা। প্রজ্ঞা কর্মিসভায় বলেছেন, এটা মনে রাখুন, আমরা এখানে নালা পরিষ্কার করতে আসিনি। আপনাদের শৌচাগার সাফ করা আমাদের কাজ নয়। যে কাজ করার কথা আমাদের, যা করার জন্য নির্বাচিত হয়েছি, সেটা সততার সঙ্গেই করব। আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও একই কথা বলব। তিনি আরও বলেন, একজন সাংসদের কাজ এলাকার উন্নয়নে বিধায়ক, কর্পোরেটর, জনপ্রতিনিধিদের সঙ্গে হাত মেলানো। আমার ফোন নম্বর পেয়েছেন, ফোন করবেন। একজন সাংসদকে এমন কাজই দেওয়া উচিত যেটা তাঁকে মানায়। ভোপালে কংগ্রেস শীর্ষ নেতা দিগ্বিজয় সিংহকে হারিয়ে প্রথম বার সাংসদ হওয়া প্রজ্ঞার মন্তব্য অস্বস্তিতে ফেলেছে দলকে কেননা প্রধানমন্ত্রী ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে তাঁর সরকারের এজেন্ডার অন্যতম প্রধান বিষয় করেছেন। যদিও প্রজ্ঞার বেফাঁস কথা বলে শিরোনামে আসা নতুন নয়। লোকসভা ভোটের প্রচারে মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ বলেছিলেন তিনি। তীব্র শোরগোল হওয়ায় বাধ্য হয়ে তাঁকে ক্ষমা চেয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী জানিয়ে দেন, তিনি এজন্য প্রজ্ঞাকে ক্ষমা করতে পারবেন না। প্রজ্ঞাকে শোকজ নোটিসও দেওয়া হয়। তিনি মালেগাঁও বিস্ফোরণ মামলায় কারাগারে ‘নির্যাতিত হয়েছিলেন’, ফলে তাঁর ‘অভিশাপেই’ ২৬/১১র মু্ম্বই সন্ত্রাসবাদী হামলার সময় মহারাষ্ট্র এটিএস প্রধান হেমন্ত কারকারে নিহত হয়েছিলেন বলে প্রকাশ্যে মন্তব্য করেও সমালোচিত হয়ে ক্ষমা চেয়েচিলেন প্রজ্ঞা। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝার কটাক্ষ, জনগণের সমস্যা সম্পর্কে বিজেপি ও তাদের এমপিদের তথাকথিত উদ্বেগই ফুটে উঠেছে প্রজ্ঞার মন্তব্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের ‘অসারতা’ ‘প্রকট করে দিয়েছে’ ওই মন্তব্য।

সেরা শিরোনাম

Earthquake News: ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার
ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার
এ কোন সুরাবর্দি ?
এ কোন সুরাবর্দি ?
WB Assembly Election 2026: পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা
পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা
নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব : দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ
নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব : দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget