এক্সপ্লোর

‘সাড়া দাও বিক্রম, চালান ধরাবো না’, ইসরোর ল্যান্ডারকে নিয়ে সরস ট্যুইট নাগপুর পুলিশের, নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়

হাস্যরসের মিশেল সহ এই মর্মস্পর্শী ট্যুইট সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে। ওই ট্যুইট শেয়ার করেছেন বহু টুইটারেটি। দুই ঘন্টায় প্রায় ১৭,৭০০ লাইক ও ৫,৪০০ রিটুইট হয়েছে।

মুম্বই: ‘দয়া করে সাড়া দাও বিক্রম। সিগন্যাল ভঙ্গের জন্য তোমায় চালান ধরানো হবে না!’ নাগপুর পুলিশের এই ট্যুইট ইন্টারনেটে জোর সাড়া ফেলে দিয়েছেন। গত শনিবার চাঁদের বুকে অবতরণের মাত্র ২.১ কিমি আগে আচমকা নীরব হয়ে যায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র পাঠানো চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর চন্দ্রযান ২-র অরবিটারের ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায়, চাঁদের মাটিতেই রয়েছে বিক্রম ল্যান্ডার। ইসরো জানায় বিক্রমের সঙ্গে যোগাযোগ নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। বিক্রম নীরবতা ভাঙে কিনা, সেদিকে এখন নজর সারা দেশের। এই পরিস্থিতিতেই নাগপুর পুলিশের ওই সরস ট্যুইট একদিকে যেমন মজাদার, তেমনি সারা দেশের আকুতিও তুলে ধরেছে। হাস্যরসের মিশেল সহ এই মর্মস্পর্শী ট্যুইট সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে। ওই ট্যুইট শেয়ার করেছেন বহু টুইটারেটি। দুই ঘন্টায় প্রায় ১৭,৭০০ লাইক ও ৫,৪০০ রিটুইট হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রশংসা করে এই নাগপুর পুলিশ ইসরো-র ঐতিহাসিক অভিযানের প্রসঙ্গে জনপ্রিয় হিন্দি সিনেমা 'শোলে'-র মুখেমুখে ফেরা একটি সংলাপের আদলে একটি ট্যুইট শেয়ার করেছে। ওই ট্যুইট হল- ‘দুসরোঁ নে কিতনে অ্যাটেমপ্ট কিয়ে..সর্দার ৯..অউর ইসরো নে..সর্দার ১। দুসরোঁ নে ৯ অউর ইসরো নে ১..ফির ভি ইতনি সাকসেস মিল গয়ি। বহুত গর্ব কি বাত হ্যায় ইয়াহ (অন্যরা যেখানে অনেকবার চেষ্টা করছে সেখানে ইসরো একবারের প্রয়াসেই এতটা সাফল্য পেয়েছে)’।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget