এক্সপ্লোর

এবার উত্তরপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে 'নুন-রুটি', সমালোচনা প্রিয়ঙ্কা গাঁধীর

পশ্চিমবঙ্গের হুগলির একটি বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত দেওয়ার খবর ঘিরে জোর আলোড়ন তৈরি হয়েছিল। এবার উত্তরপ্রদেশের একটি স্কুলে এ ধরনেরই খবর সামনে এল। মির্জাপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে নুন ও রুটি দেওয়ার ভিডিও ভাইরাল হল।

মির্জাপুর: পশ্চিমবঙ্গের হুগলির একটি বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত দেওয়ার খবর ঘিরে জোর আলোড়ন তৈরি হয়েছিল। এবার উত্তরপ্রদেশের একটি স্কুলে এ ধরনেরই খবর সামনে এল। মির্জাপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে নুন ও রুটি দেওয়ার ভিডিও ভাইরাল হল। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। জামালপুর ব্লকের সিয়ুর প্রাথমিক বিদ্যালয়ের যে ভিডিও সামনে এসেছে, সেখানে এক মহিলাকে পড়ুয়াদের পাতে রুটি ও অন্য এক মহিলাকে নুন দিতে দেখা গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার জেরে  অস্বস্তিতে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই শিক্ষককে সাসপেন্ড করেছে। গতকাল বৃহস্পতিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। এই ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, রাজ্য যে পরিষেবা দিচ্ছে তা খুবই নিম্নমানের। বেসিক শিক্ষা আধিকারিক (বিএসএ) প্রবীণ কুমার তিওয়ারি বলেছেন, ব্লক শিক্ষা আধিকারিকের কাছে এই ঘটনা সম্পর্কে রিপোর্ট নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুই শিক্ষককে এরজন্য দায়ী বলে মনে করা হচ্ছে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। যে দুই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন টিচার ইনচার্জ মুরারী ও অরবিন্দ কুমার ত্রিপাঠী। তিওয়ারি বলেছেন, স্থানীয়স্তরে দলাদলির জেরে এই ঘটনা ঘটতে পারে। প্রিয়ঙ্কা ট্যুইটারে ভিডিও ট্যাগ করেন। ওই ভিডিওতে পড়ুয়াদের নুন-রুটি খেতে দেখা গিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, মির্জাপুরের স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে নুন-রুটি খেতে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের এমনই হাল। যে সুবিধা সরকার দিচ্ছে, তা খুবই নিম্নমানের। শিশুদের প্রতি আচরণ খুবই নিন্দনীয়। পুষ্টি কর্মসূচীর আওতায় পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দিনে পড়ুয়াদের ডাল, ভাত, রুটি, সব্জি, সঙ্গে ফল ও দুধের দেওয়ার কথা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget