এক্সপ্লোর

নানুরে বিজেপি নেতা খুন: এন্টালি থানায় পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ দায়ের মৃতের স্ত্রীর

পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ তুলেছেন মৃত বিজেপি নেতার স্ত্রী। পরিবারের সম্মতি ছাড়া কীভাবে পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হল, এই প্রশ্ন তুলে ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি ।

কলকাতা: নানুরে বিজেপি নেতা খুনের ঘটনায় ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। এনআরএস থেকে দেহ বোলপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা দেহ নিতে এনআরএসে অপেক্ষায় মৃতের পরিবার। পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ তুলেছেন মৃত বিজেপি নেতার স্ত্রী। পরিবারের সম্মতি ছাড়া কীভাবে পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হল, এই প্রশ্ন তুলে ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । গতকাল রাতে এনআরএস হাসপাতালের মর্গ থেকে পুলিশ কনভয়ে দেহ পৌঁছে যায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সকালে কলকাতায় বিজেপির সদর দফতর থেকে দলীয় নেতাদের সঙ্গে দেহ নিতে এনআরএসে যান মৃতের স্ত্রী ও ভাই। পুলিশের বিরুদ্ধে দেহ চুরির অভিযোগ তোলেন তাঁরা। ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, প্রতিক্রিয়া ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের। সোমবার সন্ধেয় বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ কলকাতায় বিজেপির সদর দফতরে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে যায় এন্টালি থানার পুলিশ। ডিসি ইএসডি দেবস্মিতা দাসের উপস্থিতিতে মর্গ থেকে বিজেপি নেতার দেহ বের করা হয়। এরপর ২২টি গাড়ির কনভয় বিজেপি নেতার দেহ পৌঁছে দেয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশের দাবি, এনআরএস হাসপাতালে মৃতের পরিবারের খোঁজ না মেলায়, নিয়ম মেনে দেহ তুলে দেওয়া হয় নানুর থানার পুলিশের হাতে। এরপর নানুরে গিয়ে দেহ নেওয়ার আবেদন জানাতে বিজেপি নেতার বাড়িতে যাওয়া হলেও, নোটিসে সই করতে অস্বীকার করেন মৃতের আত্মীয়রা। শেষে বাড়ির দেওয়ালে নোটিস সেঁটে দেয় পুলিশ। সেই নোটিস ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর দেহ গ্রহণ করে সত্কারের জন্য বিজেপি নেতার পরিবারকে আবেদন জানিয়ে নানুরের বিভিন্ন জায়গায় পুলিশের তরফে লাগানো হয় পোস্টার।

সেরা শিরোনাম

Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি

ভিডিও

Tulu Mondal News : বেপাত্তা টুলুর শ্যালকের গাড়িতে মিলল বিপুল বিদেশি মুদ্রা! পুলিশের হাতে আটক ১
Suvendu Adhikari LIVE : 'রেকর্ড ভাঙতে হবে, নন্দীগ্রাম আমার অগ্রাধিকার', টার্গেট বাঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Panagarh Fire Update : পানাগড়ে ৩ তলা বাড়িতে ভয়াবহ আগুন! ভস্মীভূত স্কুটারের শো-রুম | ABP Ananda
BJP News : 'CBI-ED-র কাছে থাকা কেসের তদন্ত শেষ করুন, নয়তো...', বললেন BJP প্রতিনিধি স্বপন দাস
TMC News: 'Leaps & Bounds এমন একটা পাত্র, যেখানে বিভিন্ন সোর্স থেকে টাকা এসে ঢুকছে', বললেন আইনজীবী ফিরদৌস শামিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget