এক্সপ্লোর

করোনা চিকিৎসায় ভেন্টিলেটরের ঘাটতি? অভিনব উপায় বার করল নাসা

ক্যালিফোর্নিয়ার দ্য স্পেসশিপ কোম্পানির গবেষণাগারে আগামী সপ্তাহেই ৫০০টি প্রোটোটাইপ অক্সিজেন হুড তৈরির কাজ শুরু হবে।

ওয়াশিংটন: মার্কিন মুলুকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল ঠেকানোও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আক্রান্তের নিরিখে ভেন্টিলেটরের সংখ্যা কম – এই সমস্যার কথা বারবার উঠে আসছে। এই পরিস্থিতি সামাল দিতে গবেষণায় ক্যালিফোর্নিয়ার টাস্ক ফোর্সের সঙ্গে হাত মেলাল নাসা। শুক্রবার নাসার তরফে জানানো হয়, আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টার, অ্যান্টেলোপ ভ্যালি হাসপাতাল, দ্য স্পেসশিপ কোম্পানি, অ্যান্টেলোপ ভ্যালি কলেজ একত্রে কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় মেডিক্যাল ইক্যুইপমেন্টের ঘাটতি পূরণের জন্য উপায় বার করতে এগিয়ে আসবে, যা আগামী দিনে বড় সঙ্কট রুখে দিতে পারে। নাসা জানিয়েছে, তাদের প্রথমকাজই হবে প্রোটোটাইপ অক্সিজেন হুড তৈরি করা, যার ফল ইতিমধ্যেই পেয়েছেন হাসপাতালের ডাক্তাররা। ক্যালিফোর্নিয়ার দ্য স্পেসশিপ কোম্পানির গবেষণাগারে আগামী সপ্তাহেই ৫০০টি প্রোটোটাইপ অক্সিজেন হুড তৈরির কাজ শুরু হবে। যাঁদের করোনার উপসর্গ কম দেখা দিয়েছে, তাদের কাজে আসবে এই অক্সিজেন হুড, জানিয়েছে নাসা। তাদেরকে ভেন্টিলেটরে পাঠানোর প্রয়োজন কমবে। এই হুড কনটিন্যুয়াস প্রেসার মেশিন টু ফোর্স অক্সিজেন বা সিপিএপি মেশিনের মতো কাজ করবে। যা ফুসফুসে ক্রমাগত অক্সিজেন পৌঁছে দেবে। আর্মস্ট্রং-এর প্রযুক্তি বিভাগের কর্ণধার জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি, আমাদের কারিগরী জ্ঞান, ডিজাইন ও বিশেষ পদ্ধতির সঙ্গে নাসার জ্ঞান ও বিশেষজ্ঞদের দক্ষতার সমন্বয় সাধন করে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় জিনিসগুলির জোগান দেওয়ার।’ নাসার ইঞ্জিনিয়র অ্যালেন পার্কার ও তাঁর দল একটি ক্যানপি বা তাঁবু জাতীয় জিনিস তৈরি করেছেন, যাতে কোভিড রোগীদের চিকিৎসা করার সময় তাঁরা সুরক্ষিত থাকতে পারেন। রোগীদের এই তাঁবুর মধ্যে রাখা হবে। এই তাঁবুর ভিতরে থাকা ফিল্টার বাইরে ভাইরাস আসতে দেবে না। তাতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে চিকিৎসা চালাতে পারবেন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget