এক্সপ্লোর

জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার, বললেন রাষ্ট্রপতি, ভাষণে এল এনআরসি, সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে অভিযানের মতো ইস্যু

আজ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের আগামী পাঁচ বছরের কাজকর্মের রূপরেখা উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বললেন, জাতীয় নিরাপত্তা মোদি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের বিষয়।

নয়াদিল্লি: আজ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের আগামী পাঁচ বছরের কাজকর্মের রূপরেখা উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বললেন, জাতীয় নিরাপত্তা মোদি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের বিষয়। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর যা করা হয়েছিল, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, দেশের অভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে অনুপ্রবেশ এখনও একটা বড় বিপদ। এতে দেশের বহু অংশে সামাজিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ১৭ তম লোকসভা গঠনের পর সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং এরপর পুলওয়ামার হামলার পর সীমান্তের ওপারে জঙ্গিদের ঘাঁটিগুলিতে বিমান হানা চালিয়ে ভারত পর্যাপ্তভাবে তার অভিপ্রায় ও সক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি বলেছেন, স্পর্শকাতর ও আর্থিকভাবে সম্বৃদ্ধশালী হবে এবং সেই লক্ষ্যের জন্য দেশের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোবিন্দ বলেছেন, আমার সরকার কাছে জাতীয় নিরাপত্তাই সবচেয়ে অগ্রাধিকারের বিষয়। সেজন্য সন্ত্রাসবাদ ও মাওবাদীদের দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোবিন্দ বলেছেন, বেআইনি অনুপ্রবেশ অভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় বিপদ হয়ে উঠেছে। এতে দেশের বহু অংশে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, সেইসঙ্গে জীবনধারনের সীমিত সুযোগের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। রাষ্ট্রপতি বলেছেন, অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) প্রক্রিয়া অগ্রাধিকারের ভিত্তিতে রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে তোলা হবে। কোবিন্দ বলেছেন, এক্ষেত্রে সরকার একদিকে যেমন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য কাজ করছে, তেমনি অন্যদিকে ধর্মের কারণে নিপীড়নের শিকারদের সুরক্ষার জন্যও দায়বদ্ধ। এক্ষেত্রে ভাষাগত, সাংস্কৃতিক ও সামাজিক পরিচিচি সুরক্ষিত রেখে নাগরিকত্ব আইন সরকার সংশোধন করবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। মাওবাদীদের দমনেও সরকারের দৃঢ়সংকল্পতার কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, গত পাঁচ বছরে এ ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গিয়েছে। আগামী দিনগুলিতে ওই এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজের প্রসার ঘটানো হবে, যাতে সেখানকার বাসিন্দা আদিবাসী ভাই-বোনেরা উপকৃত হবেন।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget