এক্সপ্লোর

কেউ কেউ ট্রেনিং নিয়েছে বালাকোট ক্যাম্পে, ঢোকার জন্য জঙ্গি হামলা চালানোর লঞ্চিং প্যাডে অপেক্ষায় প্রায় ৫০০ সন্ত্রাসবাদী

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিকে লিপা উপত্যকা থেকে জঙ্গি হামলা চালানোর লঞ্চ প্যাডে রয়েছে। পাক মদতপুষ্ট এই জঙ্গিরা একাধিক প্রধান শহরে গুরুত্বপূর্ণ ভবনগুলিকে হামলার নিশানা করতে পারে।

নয়াদিল্লি: কাশ্মীরে ঢোকার জন্য জঙ্গি হামলা চালানোর লঞ্চিং প্যাডে অপেক্ষা করছে প্রায় ৫০০ সন্ত্রাসবাদী। সামরিক সূত্রের খবর, এই ৪৫০-৫০০ জঙ্গি দারুণ প্রশিক্ষণপ্রাপ্ত। পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চক্রান্তের অংশ হিসাবে এরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এখবর প্রকাশ্যে আসতেই নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের প্রয়াস কঠোর হাতে দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। এই অপেক্ষারত সন্ত্রাসবাদীদের কেউ কেউ বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে ট্রেনিং নিয়েছে বলে সূত্রের দাবি। গত ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনা ওই বালাকোটের শিবিরেই বোমা ফেলেছিল। প্রসঙ্গত, পাকিস্তান অতি সম্প্রতি সেই ক্যাম্প ফের সচল করেছে বলে সোমবার সকালেই সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিকে লিপা উপত্যকা থেকে জঙ্গি হামলা চালানোর লঞ্চ প্যাডে রয়েছে। পাক মদতপুষ্ট এই জঙ্গিরা একাধিক প্রধান শহরে গুরুত্বপূর্ণ ভবনগুলিকে হামলার নিশানা করতে পারে। সূত্রটির অভিমত, পাকিস্তান গোটা দুনিয়ার সামনে প্রমাণ করতে চাইছে যে, ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেজন্য সেখানে সন্ত্রাস, অশান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য। তবে সেনাবাহিনী কড়া সতর্কতা বজায় রেখেছে, নিরাপত্তার ক্ষেত্রে যে কোনও চ্যালেঞ্জের ‘যথাযথ’ মোকাবিলার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget