এক্সপ্লোর

৫টি সরকারি হাসপাতালের 'প্রত্যাখ্যান', এবিপি আনন্দের খবরের জের, কিশোরকে ভর্তি নিল আরজি কর

গতকাল ধানকল যন্ত্রে হাত ঢুকে যাওয়ায় বীরভূমের মুরারইয়ের বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরের। বাঁ হাতের কনুইয়ের নিচের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের অভিযোগ, এরপর রোগীকে নিয়ে শুরু হয় টানাপোড়েন। পাঁচটি সরকারি হাসপাতাল সহ মোট ছটি জায়গা থেকে প্রত্যাখ্যাত হন তারা। প্রায় ২৬ ঘণ্টা কিশোরকে নিয়ে হাসপাতালের দোরে দোরে ঘোরেন বলেই অভিযোগ তাঁদের।

ঝিলম করঞ্জাই, কলকাতা: পাঁচটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে সঙ্কটজনক রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এবিপি আনন্দের খবরের জেরে ২৬ ঘণ্টা বাদে শেষমেশ রোগীকে ভর্তি করল আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার। গতকাল ধানকল যন্ত্রে হাত ঢুকে যাওয়ায় বীরভূমের মুরারইয়ের বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরের। বাঁ হাতের কনুইয়ের নিচের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের অভিযোগ, এরপর রোগীকে নিয়ে শুরু হয় টানাপোড়েন। পাঁচটি সরকারি হাসপাতাল সহ মোট ছটি জায়গা থেকে প্রত্যাখ্যাত হন তারা। প্রায় ২৬ ঘণ্টা কিশোরকে নিয়ে হাসপাতালের দোরে দোরে ঘোরেন বলেই অভিযোগ তাঁদের। প্রথমে রামপুরহাট মেডিক্যাল, সেখান থেকে বর্ধমান মেডিক্যাল। যেখানে প্রাথমিক ব্যান্ডেজের পর পাঠিয়ে দেওয়া হয় কলকাতার এসএসকেএমে। সেখানেও প্রাথমিক চিকিৎসার পর কিশোরের পরিবারকে জানানো হয় প্লাস্টিক সার্জরি বিভাগ থাকলেও কোনও বেড সেখানে নেই। হতবাক পরিবার সেখানে প্রায় ঘণ্টা পাঁচেক অপেক্ষা করেন। ঠান্ডার মধ্যে কিশোরকে কাতরাতে দেখে কিশোরের পরিবার তাকে নিয়ে ছোটে এনআরএস-এ। যেখানে এর্মাজেন্সি বিভাগে কিশোরের পরিবারকে জানানো হয় তাদের প্লাস্টিক সার্জরি বিভাগ নেই, যার ফলে ফের তারা রোগীকে এসএসকেএম-এ নিয়ে ছোটেন।সেখান ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনও চিকিৎসা হয়নি। রাত গড়িয়ে সকাল হয়ে যাওয়ার পর কিশোরটিকে নিয়ে তার পরিবার ছোটে আরজি কর হাসপাতালে। পরিবারের অভিযোগ, আরজি করের ট্রমা কেয়ার সেন্টার থেকে রোগীকে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয় এসএসকেএম-এ। টানাপোড়েনের জেরে চিকিৎসা শুরু হতে দেরি হওয়ায় কিশোরের হাতটি বাদ যেতে পারে বলে আশঙ্কা করা অসহায় পরিবারের খবরটি এবিপি আনন্দে সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে বিভিন্ন মহল। কিশোরকে ভর্তি করে আরজিকর। এসএসকেএম, এনআরএস ও আরজিকরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার কথা জানানো হয়েছে। বাকি দুটি হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। পরিবার সূত্রে খবর, অস্ত্রোপচার হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। সঙ্গে তাদের আক্ষেপ এসএসকেএম হাসপাতাল দ্রুত ব্যবস্থা নিলে, হয়তো জুড়ে দেওয়া যেত কিশোরের বাদ পড়া হাত। চিকিৎসকরা অবশ্য এখনও নিশ্চিত করে কিছু জানাননি। প্লাস্টিক সার্জেনের পরামর্শ নিয়ে চিকিৎসার বিষয়টা তারা দেখছেন। আপাতত কিশোরের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এদিকে খবর পেয়ে পরিবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হবে যাতে কিশোরটিকে সুস্থ করে তোলা যায়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget