এক্সপ্লোর

পুলওয়ামা সন্ত্রাস: পাকিস্তান থেকে হাওয়ালায় অর্থ সংগ্রহ মামলায় শ্রীনগরে ৯ জায়গায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাসভবনে অভিযান এনআইএ-র

শ্রীনগর: পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দুঃসাহসিক অভিযানের দিনই সকাল থেকে জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তল্লাসি অভিযানে নামল এনআইএ। জাতীয় তদন্ত এজেন্সির সঙ্গে অভিযানে সামিল হয় স্থানীয় পুলিশ, সিআরপিএফও। শ্রীনগরের প্রায় ৯টি জায়গায় তল্লাশি চালায় তারা। তার মধ্যে ছিল পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ছেলে নঈম গিলানির বাড়িও। সরকারি সূত্রে বলা হয়েছে, জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক, মিরওয়াইজ ওমর ফারুক, সাবির শাহ, আসরফ শেহরাই, জফর ভাটের মতো অন্য বিচ্ছিন্নতাবাদীদের বাড়িতেও হানা দেয় তিন বাহিনী। এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পাকিস্তান থেকে হাওয়ালা মারফত অর্থ সংগ্রহের অভিযোগ সংক্রান্ত মামলার ব্যাপারেই এই তল্লাশি অভিযান চলে বলে জানিয়েছে সরকারি সূত্রটি। সকালের আলো ফুটতেই এই নেতাদের বাসভবনের আশপাশের এলাকা ঘিরে ফেলে সিআরপিএফের লোকজন। এনআইএ গোয়েন্দারা অভিযান চালাতে ভিতরে ঢোকেন। ঘটনাচক্রে ইয়াসিন মালিক গত শুক্রবার থেকেই নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছেন। সাবির শাহ ২০১৭-র জুলাই থেকে তিহার জেলে বন্দি। পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীর আত্মঘাতী হামসায় ৪০ জওয়ানের মৃত্যুর পর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সক্রিয় হয় জম্মু ও কাশ্মীর প্রশাসন। একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। যদিও বিচ্ছিন্নতাবাদী শিবির থেকে পাল্টা তাদের নেতারা কখনই নিরাপত্তা পেতেন না বলে দাবি করা হয়েছে। এবার সরাসরি শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে অভিযান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget