এক্সপ্লোর

নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি, নিউইয়র্কের বাড়ি বাজেয়াপ্ত করল ইডি

নয়াদিল্লি:  নীরব মোদীর দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীরব মোদীর যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারমধ্যে রয়েছে মূল্যবান গয়না, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে গচ্ছিত রয়েছে প্রায় কয়েকশো কোটি। নীরবের এই সম্পত্তিগুলো রয়েছে ভারত সহ আরও চার দেশে। এরমধ্যে রয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও। প্রসঙ্গত, ১৩ হাজার কোটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীকে খুঁজছে ভারতীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এই প্রথমবার কোনও ভারতীয় তদন্তকারী সংস্থা এইধরনের ক্ষেত্রে অভিযুক্তের বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করল। এদিকে নীরব মোদীর প্রায় ২২.৬৯ কোটির হীরের গয়না হংকং থেকে ভারতে ফেরত আনা হয়েছে, খবর ইডি সূত্রে। এই বছর জানুয়ারিতে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর সিবিআই যখন জানুয়ারিতে প্রথম এফআইআর দায়ের করে, তখনই ওই গয়না বিদেশে পাঠানো হয়। হংকংয়ের একটি বেসরকারি সংস্থার ভল্টে গচ্ছিত করে রাখা ছিল ওই গয়না। গয়না রাখা ছিল নীরব মোদীর নামেই। লন্ডনে নীরবের যে অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, সেটার মালিক তাঁরই বোন পূরবী মোদী। অ্যাপার্টমেন্টের আনুমানিক মূল্য ৫৭ কোটি। ২০১৭ সালে সেটি বেলভেডারে হোল্ডিং গ্রুপের নামে কেনা হয়। সেই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত পূরবী। এছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২১৬ কোটি মূল্যের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। ইথাকা ট্রাস্ট নামের এক সংস্থার নামে কেনা হয় ওই সম্পত্তি। ওই সম্পত্তির অধিকারী অ্যামি মোদী (নীরব মোদীর স্ত্রী) এবং সন্তানরা।  সূত্রের খবর, পিএনবি থেকে জালিয়াতি করে তোলা টাকা দুবাই, বাহামাস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এদিকে দক্ষিণ মুম্বইয়ে ১৯.৫ কোটির একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত হয়েছে। সেটি রয়েছে পূরবী মোদীর নামে। যে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি বাজেয়াপ্ত করেছে তারমধ্যে গচ্ছিত রয়েছে ২৭৮ কোটি টাকা। ওই অ্যাকাউন্টগুলি রয়েছে নীরব, পূরবী এবং তাঁদের সংস্থার নামে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক ইনভেস্টমেন্ট সংস্থার নামে রেজিস্টার করা আছে। সেই সংস্থাটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রয়েছে। মালিক নীরবের বোন পূরবী এবং সিঙ্গাপুরবাসী কোনও এক মৈয়াঙ্ক মেহেতা। প্রসঙ্গত, পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তদন্তে দেখা গিয়েছে বেশিরভাগ টাকা এই অ্যাকাউন্টেই ট্রান্সফার হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget