এক্সপ্লোর

কেন এত বেশি জরিমানা? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ী

নতুন আইনে জরিমানা কেন এত বেশি করা হল?

নয়াদিল্লি: ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে চালু হয়েছে নতুন মোটর ভেহিকেল আইন। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। ‘জরিমানা খুব বেশি’, এই যুক্তিতেই কেন্দ্রের আইন চালু হয়নি এই রাজ্যে। তৃণমূল এনডিএ সরকারের এই আইনের বিরোধিতা করেছে। এছাড়াও কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান ও পঞ্জাবও এই আইন কার্যকর করতে অস্বীকার করেছে। সড়ক নিরাপত্তা এবং পথ দুর্ঘটনা রুখতে ৬৩ ধারা বিশিষ্ট এই আইন নিয়ে এসেছে কেন্দ্রের সড়ক ও পরিবহণ মন্ত্রক। যেখানে অতীতের অপরাধ ও জরিমানার সঙ্গেই যুক্ত করা হয়েছে আরও একাধিক ধারা। বেড়েছে জরিমানাও। যেমন বিনা হেলমেটে গাড়ি চালোনা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ট্রাফিক আইন ভাঙা সহ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার ধারা যুক্ত করা হয়েছে।

জরিমানা কেন এত বেশি করা হল? বৃহস্পতিবার নতুন আইনে এত বেশি জরিমানা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী নীতীন গডকড়ী। জরিমানা বাড়িয়ে রাজস্ববৃদ্ধির কোনও বাসনা সরকারের নেই, বরং পথ দুর্ঘটনা রুখতেই যে সরকার কড়া হয়েছে তা জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী।

নীতীন গডকড়ী জানিয়েছেন, “ট্রাফিক আইন নিয়ে মানুষের কোনও ভয়ই ছিল না। মানুষ আইন নিয়ে এতটুকুও শ্রদ্ধাশীল ছিল না। সেকারণেই জরিমানা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেশি জরিমানা করে অর্থ আয়ের লক্ষ্য আমাদের নেই। মূল উদ্দেশ্য হল, ট্রাফিক আইনকে সঠিকভাবে কার্যকর করা।”

একটি পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে প্রতিবছর অন্তত পাঁচ লাখ দুর্ঘটনা ঘটে। সেখানে প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারান। দেড় থেকে দু লাখ মানুষ পঙ্গু হয়ে যায়। মৃতদের ৬৫ শতাংশই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। তিনি প্রশ্ন তোলেন, যেভাবে পথ দুর্ঘটনায় যুবকরা প্রাণ হারাচ্ছেন, তাঁদের জীবনের কি কেনও মূল্যই নেই? গডকড়ী বলেন, “আমি প্রতিজ্ঞাবদ্ধ, আগামী পাঁচ বছরের মধ্যে পথ দুর্ঘটনার হার ৫০ শতাংশ কমিয়ে আনব।”

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget