এক্সপ্লোর

ত্রালে একটাও হিজবুল জঙ্গি নেই, ১৯৮৯ সালের পর এই প্রথম, জানাল জম্মু ও কাশ্মীর পুলিশ

শুক্রবারই সেনাবাহিনী পুলওয়ামায় আগেরদিন সারারাতের এনকাউন্টারে তিন জঙ্গির নিহত হওয়ার কথা জানায়। সেনা মুখপাত্র বলেন, চেওয়ার (পুলওয়ামা) অভিযানে তিন সন্ত্রাসবাদী খতম হয়েছে।

শ্রীনগর: ১৯৮৯ সাল থেকে সন্ত্রাসবাদের দাপাদাপিতে জর্জরিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে দুর্দান্ত সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। তিন দশক পর রাজ্যের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায়  হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর একজনও সদস্য নেই বলে দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ত্রালের  চেওয়া  উলারে গতকাল এনকাউন্টারে তিন জঙ্গির খতম হওয়ার পর এই দাবি করেছে তারা। ১৯৮৯ এই কাশ্মীরে জঙ্গি তাণ্ডবের সূচনা হয়, যার নেতৃত্বে ছিল হিজবুল। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) বিজয় কুমারের সরকারি ট্যুইটার হ্যান্ডল থেকে করা ট্যুইট রিট্যুইট করে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, আজকের সফল অপারেশনের পর ১৯৮৯-এর পর এই প্রথম ত্রাল এলাকায় কোনও উপস্থিতিই নেই হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীদের। শুক্রবারই সেনাবাহিনী পুলওয়ামায় আগেরদিন সারারাতের এনকাউন্টারে তিন জঙ্গির নিহত হওয়ার কথা জানায়। সেনা মুখপাত্র বলেন, চেওয়ার (পুলওয়ামা) অভিযানে তিন সন্ত্রাসবাদী খতম হয়েছে। চেওয়ার উলার এলাকা কর্ডন করে ঘিরে নিরাপত্তাবাহিনী তল্লাশি শুরু করে। পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। দুপক্ষের গুলির লড়াই তীব্র এনকাউন্টারে পরিণত হয়। গত কয়েক সপ্তাহে পুলওয়ামায় বেশ কয়েক দফায় এনকাউন্টারে নিহত হয়েছে একাধিক লস্কর-ই-তৈবা ও হিজবুল সন্ত্রাসবাদী। তার মধ্য়েই এই দাবি পুলিশের। উপত্যকায় বড় ধরনের নাশকতার প্ল্যান বানচাল করে গত ২৮ মে পুলওয়ামায় একটি বিস্ফোরক-ঠাসা গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী। গোটা প্ল্যানের মাথা হিসাবে মহম্মদ ইসমাইল আলভি নামে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীকে চিহ্নিত করেছে নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget