এক্সপ্লোর

আপনাদের অধিকার কাড়তে পারবে না কেউ, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমকে আশ্বাস মোদীর

আরেকটি ট্যুইটে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং আমি অনুচ্ছেদ ৬ এর মর্মবস্তু অনুসারে অসমীয়া মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও জমির ওপর অধিকার সাংবিধানিক ভাবে রক্ষা করতে দায়বদ্ধ।

নয়াদিল্লি: ট্যুইট করে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে অশান্ত হয়ে ওঠা উত্তরপূর্ব ভারতের বাসিন্দাদের অভয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অসমীয়াদের রাজনৈতিক স্বার্থ সাংবিধানিক উপায়ে সুরক্ষিত রাখায় তিনি ও কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি লেখেন, অসমের ভাই, বোনেদের আশ্বস্ত করছি, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় তাঁদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনাদের অধিকার, স্বতন্ত্র পরিচিত ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। তা ক্রমাগত বিকশিত, সমৃদ্ধ হয়ে চলবে। আরেকটি ট্যুইটে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং আমি অনুচ্ছেদ ৬ এর মর্মবস্তু অনুসারে অসমীয়া মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও জমির ওপর অধিকার সাংবিধানিক ভাবে রক্ষা করতে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী যখন অসমের জনগণের সিএবি ঘিরে উদ্বেগ, উত্কণ্ঠা দূর করার চেষ্টা করছেন, তখন রাজ্যের বিস্তীর্ণ এলাকা জ্বলছে বিল-বিরোধী ক্ষোভের আগুনে। হাজার হাজার বিক্ষোভকারী গুয়াহাটির রাস্তায় নেমে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুলিশ, আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। গতকাল সন্ধ্যা সাতটা থেকে ২৪ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। তিনসুকিয়া, ডিব্রুগড়, জোরহাটে সেনা নেমেছে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। প্রতিবেশী ত্রিপুরাতেও দু কলাম সেনা মোতায়েন করা হয়েছে। ডিব্রুগড়ের ছাবুয়ায় রেলস্টেশনে আগুন ধরায় উত্তেজিত জনতা। ছাবুয়া রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নিজের এলাকা। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখপাত্র জানান, তিনসুকিয়ার পানিটোলা রেলস্টেশনেও আগুন লাগায় জনতা। ‘ট্রেন চলাচলে গন্ডগোলে’র জেরে অন্তত ৩১টি ট্রেন বাতিল বা সেগুলির যাত্রাপথ ঘুরিয়ে বা ছোট করা হয়েছে বলেও জানা গিয়েছে। লখিমপুর, ডিব্রুগড়, তিনসুকিয়া, জোরহাট, শিবসাগর, নামনি অসমের কিছু জেলায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে। গুয়াহাটি, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ১৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget