এক্সপ্লোর

ছাড় পেল না পাকিস্তান, ধূসর তালিকাতেই তাদের রাখছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স

পাক মিডিয়ার খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই দুই ক্ষেত্রে পাক সরকারের পদক্ষেপ সন্তোষযোগ্য নয় বলে মন্তব্য করেছে এফএটিএফ।

ইসলামাবাদ: আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করতে চলেছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। এ ব্যাপারে আজই তাদের পাকাপাকিভাবে ঘোষণা করার কথা। এফএটিএফ হল প্যারিসের একটি সংস্থা, এরা কোন দেশ জঙ্গিদের টাকা ঢালছে সে দিকে নজর রাখে। মঙ্গলবারই এফএটিএফ জানিয়ে দিয়েছে, নীতিগত কারণে ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানকে ধূসর তালিকায় রাখবে তারা। জঙ্গিদের অর্থসাহায্য করা ও টাকা পাচার পুরোপুরি নির্মূল করতে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য তারা ইসলামাবাদকে নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক এই নজরদারি সংস্থা নিজেদের বৈঠকে পাকিস্তান এখনও পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে তা পর্যালোচনা করেছে। জানিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্য ও টাকা পাচার বন্ধ করতে আগামী ৪ মাসে ইমরান খান সরকারকে আরও বহু ব্যবস্থা নিতে হবে। পাক মিডিয়ার খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই দুই ক্ষেত্রে পাক সরকারের পদক্ষেপ সন্তোষযোগ্য নয় বলে মন্তব্য করেছে এফএটিএফ। ২০১৮-র জুন মাসে এই সংস্থা পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে। ২৭ পয়েন্টের একটি অ্যাকশন প্ল্যান দেওয়া হয় যা সম্পূর্ণ রূপায়িত করতে দেওয়া হয় ১৫ মাস সময়। বলা হয়, ব্যর্থ হলে ইরান ও উত্তর কোরিয়ার মত পাকিস্তানও কালো তালিকাভুক্ত হবে। ঘটনা হল, মারাত্মক অর্থকষ্টে ভুগতে থাকা পাকিস্তান যদি এফএটিএফ-এর ধূসর তালিকাতেই থেকে যায়, তবে ইমরান সরকারের পক্ষে আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের মত আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলির থেকে ধার পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। দেউলিয়া হয়ে পড়তে পারে তাদের অর্থনীতি। তবে এ ক্ষেত্রে চিনের অবস্থানও গুরুত্বপূর্ণ, বেজিং এই মুহূর্তে এফএটিএফ-এর প্রেসিডেন্ট। ইতিমধ্যেই চিন, তুরস্ক ও মালয়েশিয়া জঙ্গি দমনে ইসলামাবাদ ভাল কাজ করছে বলে প্রশংসা করেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget