এক্সপ্লোর

দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাভারকরের মূর্তিতে কালি কংগ্রেসের ছাত্র সংগঠনের, নিন্দায় এবিভিপি

গতকাল গভীর রাতে এনএসইউআই-এর ২০ জন সদস্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে সাভারকরের মূর্তিতে কালি ছিটিয়ে দেয় এবং জুতোর মালা পরান।

নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসু ও ভগত সিংহের মূর্তিতে মালা দিলেও, দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাভারকরের মূর্তিতে কালি ছিটিয়ে দিল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)। মঙ্গলবার কলা বিভাগের বাইরে ওই মূর্তি বসায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এর বিরোধিতা করে এনএসইউআই ও বামেদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)। তারা দাবি করে, নেতাজি ও ভগত সিংহের সঙ্গে এক সারিতে বসানো যায় না সাভারকরকে। এরপর গতকাল গভীর রাতে এনএসইউআই-এর ২০ জন সদস্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে সাভারকরের মূর্তিতে কালি ছিটিয়ে দেয় এবং জুতোর মালা পরান। এ বিষয়ে এনএসইউআই-এর দিল্লি শাখার সভাপতি অক্ষয় লাকরা বলেছেন, ‘নেতাজি ও ভগত সিংহের পাশে কীভাবে সাভারকরের মূর্তি বসানো যায়? সেটাও আবার রাতারাতি। আমাদের বিষয়টি নিজেদের হাতে নেওয়ার দরকার ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব ছিল। বিশ্ববিদ্যালয় এবিভিপি-র হয়ে কাজ করছে।’ সাভারকরের মূর্তিতে কালি ছিটিয়ে দেওয়ার ঘটনার নিন্দা করে এবিভিপি-র জাতীয় মিডিয়া কনভেনর মনিকা চৌধুরী বলেছেন, ‘গত রাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বীর সাভারকরের অপমান করেছে এনএসইউআই। এটা জঘন্য কাজ। তুচ্ছ রাজনৈতিক স্বার্থে কংগ্রেসের এই কাজ দেশের মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি তাদের মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এবিভিপি। ছাত্র-ছাত্রীদের এবিভিপি ও তাদের মূল সংগঠনের নেতিবাচক মানসিকতার বিষয়ে সচেতন করবে এবিভিপি।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget