এক্সপ্লোর

করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে ৫,০০০ টাকা দান ওড়িশার ৭৫ বছরের মহিলা ভিখারির

এই বৃদ্ধার নাম সরোজিনী দাস। তিনি কেন্দ্রাপাড়া জেলার রাজকনিকা ব্লকের একাতলা গ্রামে থাকেন।

মুম্বই: নিজের দিন চলে ভিক্ষা করে। কিন্তু তা সত্ত্বেও অন্যদের পাশে দাঁড়ালেন ওড়িশার এক বৃদ্ধা। তিনি করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫,০০০ টাকা দান করেছেন। এছাড়া স্থানীয় প্রেস ক্লাবেও তিনি ২,০০০ টাকা দান করেছেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে গরিব ও লকডাউনের ফলে সমস্যায় পড়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে। এই বৃদ্ধার নাম সরোজিনী দাস। তিনি কেন্দ্রাপাড়া জেলার রাজকনিকা ব্লকের একাতলা গ্রামে থাকেন। তিনি বিডিও ডি এস শুভদর্শী জোশীর সঙ্গে দেখা করে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য টাকা দিয়েছেন। এই বৃদ্ধা যে অনন্য নজির গড়েছেন, তাতে মুগ্ধ বিডিও। তিনি জানিয়েছেন, ‘ওই বৃদ্ধা জানিয়েছেন, তিনি লকডাউনে বহু মানুষকে অনাহারে থাকতে দেখে বিচলিত হয়ে পড়েছেন। যখন তিনি জানতে পারেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাইছে, তখন তিনি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন।’ বিডিও আরও জানিয়েছেন, ‘এই বৃদ্ধা এক দশক আগে তাঁর স্বামীকে হারিয়েছেন। তা সত্ত্বেও তিনি দান-ধ্যান করেন। গত অক্টোবরে বৃদ্ধা ভাতা ও জমানো টাকা থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজার টাকা দান করেছিলেন তিনি। তাঁর কিছু জমি ছিল। ৫-৬ বছর আগে সেই জমি বিক্রি করে দেন তিনি। তাঁর কোনও সন্তান না থাকায় জমি বিক্রির টাকা মন্দিরে দান করেন।’ এই বৃদ্ধার নিজের কোনও বাড়ি নেই। তিনি সারাদিন ধরে ঘুরে ঘুরে ভিক্ষা করার পর রাত কাটাতেন জাগুলিপদা গ্রাম পঞ্চায়েত দফতরে। কিন্তু সেই পঞ্চায়েত দফতর কোয়ারেন্টিন সেন্টারে পরিণত হওয়ার পর তাঁর স্থায়ী ঠিকানা নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁর পাশে দাঁড়ানোর কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন বিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget