এক্সপ্লোর

পাকিস্তানকে প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে ওদের ছিল, সবসময় ভারতেরই, বললেন রাজনাথ

রাজনাথ বলেন, ভারত পাকিস্তানের অস্তিত্বকে সম্মান করে, কিন্তু তার অর্থ এই নয়, তারা কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েই যাবে। কাশ্মীর বরাবর আমাদের। এ নিয়ে দেশে বিন্দুমাত্র সংশয় নেই। সত্যি এটাই যে, পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তান।

লে: পাকিস্তানের কাশ্মীর নিয়ে কথা বলার কোনও আইনি এক্তিয়ারই নেই এবং কোনও দেশই চলতি ইস্যুতে তাদের পাশে নেই বলে জানিয়ে দিলেন রাজনাথ সিংহ। আজ এখানে প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী নিজের ভাষণে বলেন, পাকিস্তান যখন সন্ত্রাসকে অস্ত্র করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে, অশান্তি ছড়াতে চাইছে, তখন কী করে ভারত তাদের সঙ্গে কথা বলবে? ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায়, কিন্তু ওদের সেজন্য প্রথমে ভারতে সন্ত্রাস রপ্তানি বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেন রাজনাথ। বলেন, পাকিস্তানের কাশ্মীর প্রশ্নে কোনও আইনি হকই নেই। কিন্তু গিলগিট বালটিস্তান সহ পাক অধিকৃত কাশ্মীর দখল করে বসে আছে ওরা। ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে, যাতে ভারতের অবস্থান খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তানকে প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে ওদের ছিল। কাশ্মীর তো সবসময় ভারতেরই। পাকিস্তানও ভারত ভেঙেই তৈরি হয়েছে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অত্যাচার, মানবাধিকার লঙ্ঘনের সমস্যার দিকে পাকিস্তানের নজর দেওয়া উচিত বলেও অভিমত জানান তিনি। রাজনাথ বলেন, ভারত পাকিস্তানের অস্তিত্বকে সম্মান করে, কিন্তু তার অর্থ এই নয়, তারা কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েই যাবে। কাশ্মীর বরাবর আমাদের। এ নিয়ে দেশে বিন্দুমাত্র সংশয় নেই। সত্যি এটাই যে, পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তান। রাজনাথের দাবি, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিধি খারিজের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাঁর সঙ্গে টেলিফোনে হওয়া আলোচনায় একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। চলতি ইস্যুতে কোনও দেশই পাকিস্তানের সঙ্গে নেই বলেও জানিয়ে দেন তিনি। পাকিস্তানের যে কাশ্মীর ইস্যুর সঙ্গে কোনও সম্পর্কই নেই, বোঝাতে ‘বেগামি শাদি মে আবদুল্লা দিওয়ানা’-এই হিন্দি প্রবাদবাক্যেরও উল্লেখ করেন তিনি। রাজনাথ কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তের স্বপক্ষে সাফাই দেন, লাদাখকে যখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার আইন করা হল, তখন শুধুমাত্র স্থানীয় জনগণের ভাবাবেগকে সম্মানই জানানো হয়নি, তাদের সমস্যার সমাধানও করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে, ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য স্থানীয় ভিত্তিতে সমাধান করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget