এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখায় জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান, সতর্কবার্তা সেনাকর্তার

তিনি হুঁশিয়ারি দিলেন, পাক সেনা যদি এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে ভারত যথাযথ প্রত্যুত্তর দেবে।

জম্মু: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের ঢোকাতে গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান। মঙ্গলবার এই মর্মে সতর্কবাণী শোনালেন সেনার নর্দার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় লাগাতার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করছে প্রতিবেশী রাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিলেন, পাক সেনা যদি এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে ভারত যথাযথ প্রত্যুত্তর দেবে। সোমবারই, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণা করে। একইসঙ্গে রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্র-শাসিত অঞ্চল হিসেবে গঠনের প্রস্তাব দেয়। এরপরই, মঙ্গলবার শ্রীনগরে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির কোর গ্রুপের বৈঠকের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল সিংহ। বৈঠকে কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পরিস্থিতি প্রতিকূল হলে কী ভাবে তার মোকাবিলা করা হবে সেই নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, বাহিনীর প্রস্তুতির মূল্যায়নও করা হয়। সেনা সূত্রে খবর, বৈঠকে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়। সেনা কমান্ডার বলেন, নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান। একইসঙ্গে, সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের ঢোকানো, উপত্যকায় নাশকতামূলক কার্যকলাপ চালানো এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গোটা রাজ্যে মিথ্যে খবর ছড়াচ্ছে পাকিস্তান। সেনাকর্তা জানান, পাকিস্তানের এই অপচেষ্টা কখনই সফল হবে না। ভারতে যাতে কোনওপ্রকার সমস্যা তৈরি না করতে পারে পাকিস্তান, তার জন্য উপত্যকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সীমান্তে পাকিস্তানের সব ধরনের অসাধু কার্যকলাপের যথাযোগ্য জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। তিনি কাশ্মীরি জনসাধারণকে আহ্বান করেন, শত্রুদের মিথ্য অপপ্রচারের প্ররোচনায় পা দিয়ে মন না বিষিয়ে তুলতে অথবা উড়ো খবরে কান না দিতে। এতে আখেরে তাঁদেরই ক্ষতি হবে। পাক সেনাকেও এদিন হুঁশিয়ার করেছেন সেনাকর্তা। বলেন, পাক সেনা যদি ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যেতে থাকে, তাহলে ওদের এমন মূল্য চোকাতে হবে, যা অপূরণীয় হবে। তিনি জানান, উপত্যকায় সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবিলায় জঙ্গিদমন ও আইনশৃঙ্খলাকে আরও শক্তিশালী করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget