এক্সপ্লোর

অনির্দিষ্ট কালের জন্য সমঝোতা এক্সপ্রেস বাতিল করল পাকিস্তান, একই পদক্ষেপ ভারতেরও

লাহৌর: ভারতকে না জানিয়েই সমঝোতা এক্সপ্রেস বাতিল করল পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবারের সমঝোতা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।” ফের কবে সমঝোতা এক্সপ্রেস চলবে, সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলেনি তারা। ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, “নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই ফের চলবে সমঝোতা এক্সপ্রেস।”

পাকিস্তানের এক প্রথম সারির দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালেই করাচি থেকে সফর শুরু করেছিল সমঝোতা এক্সপ্রেস। তবে বিদেশ মন্ত্রকের তরফে নির্দেশ আসতেই লাহৌর রেল স্টেশনেই সমঝোতা এক্সপ্রেস-কে আটকে দেওয়া হয়।

পড়শি দেশের এই সিদ্ধান্তের পরই ভারতও জানিয়ে দিল, তারাও সমঝোতা এক্সপ্রেস চালাবে না। এক রেল কর্তা জানিয়েছেন, “পাকিস্তান থেকে যখন কোনও যাত্রীই আসছে না, তখন এই পরিষেবা রাখার কোনও মানেই হয় না। আশা করছি পরিস্থিতির উন্নতি হলে আমরা আবার সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা দিতে পারব।”

উল্লেখ্য, হিন্দি শব্দ ‘সমঝোতা’র বশবর্তী হয়েই এই ট্রেনটির নামকরণ হয়েছে । ইংরাজিতে ‘Agreement’, বাংলায় যার অর্থ ‘চুক্তি’ বা ‘সন্ধি’। সমঝোতা এক্সপ্রেসে রয়েছে ৬টি স্লিপার কোচ এবং ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। ভারত-পাকিস্তান, দুই দেশের মধ্যে সর্বপ্রথম এই ট্রেন পরিষেবা চালু হয়েছিল ১৯৭৬ সালের ২২ জুলাই। সূত্রের খবর অনুযায়ী, এতদিন এই ট্রেনের পরিষেবা নিয়ে দুই দেশের জনতাই বেশ উত্সাহী ছিল। প্রায় ৭০ শতাংশ আসনেই যাত্রী হত। তবে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের নাশকতার পর এই ট্রেনের আসন সংরক্ষণের চাহিদা তুলনায় অনেকটাই কমেছে।

সেরা শিরোনাম

Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

ভিডিও

Taratala Incident: সংগঠিত গাফিলতির কারণেই তারাতলায় ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউন!
TMC News: পটাশপুরের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Weather News: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি, বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget