এক্সপ্লোর

Petrol Diesel Price Today: ভোট মেটার পর ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

গত দু’ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা।

কলকাতা: পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২০ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৯০ টাকা ৯২ পয়সা। কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৯৮ পয়সা। গত দু’ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা।
গতকালও দাম বেড়েছিল পেট্রোল ডিজেলের।

দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ২১ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৭৪ টাকা।  ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.১২ টাকা।  মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৭.১২ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৮.১৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯২.৭০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৬.০৯ টাকা। 

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি জারি করেছিল। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের গতকাল দাম বাড়ানো হয়েছিল পেট্রোল ও ডিজেলের। আজ ফের দাম বাড়ল।

উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।
গতকাল কলকাতায় পেট্রোলের দাম বাড়ে ১৪ পয়সা ও ডিজেলের দাম বাড়ে ১৭ পয়সা।   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয় ৯০ টাকা ৭৬ পয়সা।  ডিজেলের দাম হয় ৮৩ টাকা ৭৮ পয়সা।এরপর আজ ফের দাম বাড়ল।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর

ভিডিও

Uttarpradesh : উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget