এক্সপ্লোর

Petrol Price Hike: দায়ী আগের সরকার, জ্বালানির আমদানি-নির্ভরতা কমাতে হবে, মন্তব্য প্রধানমন্ত্রীর

PM Modi on energy: আগের সরকারগুলি যদি বিদেশ থেকে জ্বালানি আমদানি করার উপর নির্ভরতা কমানোর উপর জোর দিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না, দাবি প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি: দেশে যেদিন প্রথমবার পেট্রোলের দাম তিন অঙ্কে পৌঁছে গেল, সেদিনই পেট্রোপণ্যে ভারতের স্বনির্ভর না হয়ে উঠতে পারার জন্য পূর্বতন সরকারগুলিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এর আগের সরকারগুলি যদি বিদেশ থেকে জ্বালানি আমদানি করার উপর নির্ভরতা কমানোর উপর জোর দিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না।

বুধবার ভার্চুয়ালি তামিলনাড়ুতে তেল ও গ্যাস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই তিনি বলেন, ‘আমাদের মতো বৈচিত্র্যপূর্ণ ও প্রতিভাসম্পন্ন দেশ জ্বালানি আমদানির উপর এতটা নির্ভরশীল থাকতে পারে? আমি কারও সমালোচনা করতে চাই না। কিন্তু আমি বলতে চাই, আমরা যদি অনেক আগেই এই বিষয়টির উপর জোর দিতাম, তাহলে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণিকে এই সমস্যায় পড়তে হত না।’

টানা ৯ দিন দেশে পেট্রোপণ্যের দাম বেড়েছে। রাজস্থানে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। এরই মধ্যে রান্নার গ্যাসের দামও বেড়েছে। বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, দেশে ক্রমাগত দাম বেড়ে চলা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে নাম না করে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

ভারতে যত পেট্রোপণ্য প্রয়োজন হয়, তার বেশিরভাগটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। ২০১৯-২০ অর্থবর্ষে ৮৫ শতাংশ পেট্রোপণ্যই আমদানি করা হয়। দেশে পেট্রোলের দামের ৬০ শতাংশ কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কর বাবদ থাকে এবং ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের কর মোট দামের ৫৪ শতাংশ। এই বিপুল করও পেট্রোপণ্যের দাম বাড়ার কারণ বলে মত বিশেষজ্ঞদের।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাজদের সরকার মধ্যবিত্তদের কথা ভাবছে। সেই কারণেই ভারত ইথানলের উপর জোর দিচ্ছে। কৃষক ও উপভোক্তাদের যাতে সুবিধা হয়, সেই চেষ্টা করছি আমরা। ভারত এখন পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির উপর জোর দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে সব জ্বালানির ৪০ শতাংশই পরিবেশবান্ধব হবে। জ্বালানি আমদানি কমানোর উপরেও জোর দিচ্ছি আমরা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget