এক্সপ্লোর

বাংলায় দুর্গাকে মেয়ে মনে করা হয়, এটাই আমাদের সমাজের আদর্শ: মোদি

‘উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লি নয়, এখন কলকাতায় আছি....’, বললেন প্রধানমন্ত্রী

কলকাতা: সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লি নয়, এখন কলকাতায় আছি।’

সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর আয়োজনে এবার সরাসরি যুক্ত হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল। বেলা ১২টা নাগাদ পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

সেখানেই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।

মোদির পরামর্শ, ‘পুজোর আনন্দেও সামাজিক দূরত্ব বজায় রাখুন। উৎসবের আনন্দে ভাসলেও মাস্ক পরতে ভুলবেন না। তিনি যোগ করেন, ‘বাংলা গোটা দেশকে দিশা দেখায়। বাঙালিরা দেশের গৌরব।’ মোদি যোগ করেন, ‘মা দুর্গা বাংলার ঘরে ঘরে মেয়ের মতো পূজিত হন। সব নারীকে দেবী দুর্গার মতো সম্মান করতে হবে।’

প্রধানমন্ত্রী জানান, ‘দেশজুড়ে নারীর ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনধন যোজনা, মুদ্রা যোজনায় নারীদের ব্যাপক অংশগ্রহণ। তিন তালাক প্রথা রদ থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করা---- নারীদের সুরক্ষায় সজাগ রয়েছে সরকার। নারী নির্যাতনে দোষীদের কঠোর শাস্তি।’

মোদি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পে উপকৃত বাংলা। কৃষক, শ্রমিক সবাইকে আত্মনির্ভর হতে হবে। কৃষক, শ্রমিক আত্মনির্ভর হলে সোনার বাংলা হবে। আত্মনির্ভরতার স্লোগানে মজবুত হবে বাংলাও’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget