এক্সপ্লোর

PM Modi on ZyCov-D Vaccine: ‘জাইকভ-ডি’ ভ্যাকসিন ভারতের বিজ্ঞানীদের উদ্ভাবনী ক্ষমতার সাক্ষ্য, ট্যুইট প্রধানমন্ত্রীর

এই নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: ভারতে ছাড়পত্র পেল আরও একটি করোনার ভ্যাকসিন। জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই। ১২ বছরের ঊর্ধ্বেই নেওয়া যাবে এই ভ্যাকসিন। এই দেশে যা প্রথমবার। এই নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।

এর আগে যত ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তার প্রত্যেকটিই ১৮ বছরের ঊর্ধ্বে নেওয়ার অনুমতি ছিল। এবার ১২ বছর বয়স হলেই নেওয়া যাবে জাইকভ-ডি ভ্যাকসিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেছেন, ‘ভারত পূর্ণ শক্তি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে। বিশ্বের প্রথম ডিএনএ বেসড ‘জাইকভ-ডি’ ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া ভারতের বিজ্ঞানীদের উদ্ভাবনী ক্ষমতার সাক্ষ্য। এটা অবশ্যই কৃতিত্বের।’

জাইকভ-ডি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় খুশি চিকিৎসকরাও। শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলেছেন, ‘খুব ভাল খবর। আমার মনে হয় এই পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে অনুমতি দিল আমার কাছে আনন্দের খবর। কারণ মায়েরা চিন্তিত। এরপর ৬ থেকে ১২ বছর বয়সি বা ২ থেকে ৬ বছর বয়সিদের টিকা দিতেও সমস্যা হবে না।’

গুজরাতের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ডিএনএ বেসড ভ্যাকসিন জাইকভ-ডি। এখন অপেক্ষা কবে বাজারে আসে এই ভ্যাকসিন।  

উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ।  একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৫৪০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। যা গত ১৫০ দিনে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৫৫ জন সুস্থ হয়েছেন। এই পরিস্থিতিতে আরও একটি ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র আশার আলো।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget