এক্সপ্লোর

বললেন, আইন সবার জন্য এক! মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর জরিমানার প্রসঙ্গ তুললেন মোদি

আজ কিছু ক্ষেত্রে দেশবাসীর বেপরোয়া মনোভাব ও সুরক্ষাবিধি লঙ্ঘন করা নিয়ে হুঁশিয়ারি দিলেন মোদি। আইন ভাঙার জন্য বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের জরিমানা হওয়ার প্রসঙ্গ টানেন তিনি।

নয়াদিল্লি: কখনও রেশন, গরিব কল্যাণ প্রকল্প, কখনও আবার কৃষক অর্থনীতি, করোনা সুরক্ষাবিধি। আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় উঠে এল একাধিক উল্লেখযোগ্য বিষয়। সেইসঙ্গে কিছু ক্ষেত্রে দেশবাসীর বেপরোয়া মনোভাব ও সুরক্ষাবিধি লঙ্ঘন করা নিয়েও হুঁশিয়ারি দিলেন মোদি। আইন ভাঙার জন্য বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের জরিমানা হওয়ার প্রসঙ্গ টানেন তিনি। আজকের ঘোষণায় মোদি দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফের সতর্ক করে বলেন, 'বিশ্বজুড়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়েই দেশ আনলক -২ পর্বে প্রবেশ করেছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা সর্দি, কাশির মরসুমেও প্রবেশ করেছি। দেশে এখন বর্ষা চলছে। আর তখনই মানুষের ব্যক্তিগত ও সামাজিক ব্যবহারে বেপরোয়া মনোভাব বেড়েই চলেছে। এপ্রসঙ্গে উদাহরণ হিসাবে তিনি বরিসভের কথা উল্লেখ করেন। জনসমক্ষে মাস্ক না পড়ায় বরিসভকে ৩০০ লেভ বা ভারতীয় মুদ্রায় ১৩০০০ টাকার কিছু বেশি  জরিমানা দিতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলে এনে প্রধানমন্ত্রী বুঝিয়েছেন, আইন সবার জন্যই সমান। করোনা সম্পর্কিত বিধিনিষেধ না মানলে কাউকে ছাড়া হবে না। প্রধানমন্ত্রী আজ আরও বলেন, এই সময় যাঁরা বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন, তাঁরা বুঝতে পারছেন না যে, তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইকেই দুর্বল করছেন। এমন মানুষের বেপরোয়া মনোভাবে রাশ টানতে হবে এবং নিয়ম পালন করাতে হবে। সেইসঙ্গে স্থানীয় প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, 'ভারতেও স্থানীয় প্রশাসনকে এই উদ্যমের সঙ্গে কাজ করতে হবে। এটা ১৩০ কোটি দেশবাসীকে রক্ষা করার প্রশ্ন। ভারতে পঞ্চায়েত প্রধান হোক বা প্রধানমন্ত্রী, আইন সবার জন্য সমান।'

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget