এক্সপ্লোর

‘প্রতিবেশী রাষ্ট্রকে অগ্রাধিকার’, শনিবার মলদ্বীপ ও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মোদি

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই এই দুই প্রতিবেশী দেশ সফরের পিছনে, সরকারের ‘প্রতিবেশী রাষ্ট্রকে অগ্রাধিকার’ নীতিই প্রতিফলিত হচ্ছে বলে অভিমত, মোদির। এই দুই দেশ সফর প্রসঙ্গে তিনি বলেছেন, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।

নয়াদিল্লি: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শনিবার দ্বিপাক্ষিক আলোচনার জন্য মলদ্বীপ যাচ্ছেন মোদি। তারপর তাঁর গন্তব্য শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই এই দুই প্রতিবেশী দেশ সফরের পিছনে, সরকারের ‘প্রতিবেশী রাষ্ট্রকে অগ্রাধিকার’ নীতিই প্রতিফলিত হচ্ছে বলে অভিমত, মোদির। এই দুই দেশ সফর প্রসঙ্গে তিনি বলেছেন, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। আগামীকাল শুরু হচ্ছে তাঁর সফর। তার আগে শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ জঙ্গিহানায় বিপর্যস্ত শ্রীলঙ্কার কাছে সংহতির বার্তা পৌঁছে দিতেই তাঁর এই সফর। ইস্টার সান ডে-তে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। মারা যান ২৫০ এরও বেশি মানুষ। মলদ্বীপ সফর নিয়ে মোদির বক্তব্য,‘সাম্প্রতিক কালে মলদ্বীপের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। আমার বিশ্বাস, এই সফরের পর দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও পোক্ত হবে।’ গতবছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়েমিন মলদ্বীপে জরুরি অবস্থা জারি করার পর ভারতের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। পরে অবশ্য প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির আমলে দুই দেশের সম্পর্ক আবার ছন্দে ফেরে। গত নভেম্বরে সোলির শপথগ্রহণ অনুষ্ঠানে মলদ্বীপ যান মোদি। বিদেশসচিব বিজয় গোখলে জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি সাক্ষরিত হতে পারে। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা। দু-দেশের সম্পর্কও বেশ ভাল। প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রধানমন্ত্রীর।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget