এক্সপ্লোর

হালিশহরে BJP নেতা খুন নিয়ে ধুন্ধুমারের মধ্যেই ফের Arjun Singh-এর বাড়িতে পুলিশি তল্লাশি

করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে প্রথমে পুলিশকে বাড়িতে ঢুকতে দিতে রাজি হননি বিজেপি সাংসদ। পুলিশের অবশ্য বক্তব্য, কোভিড বিধি মেনেই তল্লাশি করতে এসেছে তারা। শেষ পর্যন্ত শনিবার রাত ১০টা নাগাদ অর্জুন সিংহের বাড়িতে ঢোকে পুলিশ।

ব্যারাকপুর: অর্জুনের সিংহের বাড়িতে ফের পুলিশি তল্লাশি। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় একটি মামলায় ব্যারাকপুর আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে বিজেপি সাংসদ অর্জুনের সিংহের বাড়িতে যায় পুলিশ। তবে, করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে প্রথমে পুলিশকে বাড়িতে ঢুকতে দিতে রাজি হননি বিজেপি সাংসদ। পুলিশের অবশ্য বক্তব্য, কোভিড বিধি মেনেই তল্লাশি করতে এসেছে তারা। শেষ পর্যন্ত শনিবার রাত ১০টা নাগাদ অর্জুন সিংহের বাড়িতে ঢোকে পুলিশ। প্রসঙ্গত, হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসক দল সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দায় চাপানো হয়েছে বিজেপির অন্তর্কলহের দিকে। বিজেপির তরফে বলা হচ্ছে, তাদের গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন করা হয় দলীয় কর্মীকে। বিকেল ৫টা থেকে ৫.৩০টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বিজেপির অভিযোগ, তারা এদিন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিল। সেই সময়ই স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা হামলা চালায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি হালিশহর পুরসভার কর্মী ছিলেন। আহত অবস্থায় ওই ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে গিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। তৃণমূল হামলা চালিয়েছে। লোকসভা নির্বাচনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল। রাজনৈতিকভাবে না পেরে উঠেই এভাবে আক্রমণ করছে।” তার পরেই রাতে অর্জুন সিংহের বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়। আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি করে পুলিশ। যদিও পুলিশকে অর্জুন সিংহের বাড়িতে ঢুকতে ‘বাধা’ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অর্জুন বলেন, “করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় বারণ করা হয়েছিল।” রাত ১০টা নাগাদ অর্জুনের বাড়িতে ঢোকে পুলিশ।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget