এক্সপ্লোর

কাশ্মীর উপত্যকায় ফের চালু পোস্ট-পেইড মোবাইল পরিষেবা, প্রি-পেইড ও ইন্টারনেটে নিষেধাজ্ঞা অব্যাহত

জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

শ্রীনগর: আজ দুপুর বারোটা থেকে ফের কাশ্মীর উপত্যকায় চালু হল বিএসএনএল-এর পোস্ট-পেইড মোবাইল ফোন পরিষেবা। তবে প্রি-পেইড মোবাইল ফোন সংযোগ এবং ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও জম্মু ও কাশ্মীরের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও উন্নয়ন দফতরের প্রধান সচিব রোহিত কনসলের দাবি, পর্যটন কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে কাশ্মীরের ১০টি জেলাতেই পোস্ট-পেইড মোবাইল পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজ সেই পরিষেবা আংশিকভাবে চালু করা হল। সরকারি সূত্রে খবর, উপত্যকায় প্রায় ৭০ লক্ষ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে ৪০ লক্ষ মানুষ পোস্ট-পেইড মোবাইল ফোন ব্যবহার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পোস্ট-পেইড মোবাইল ফোন পরিষেবা চালু করা হলেও, হিংসা ছড়ানোর জন্য কেউ ভুয়ো খবর ও বার্তা রটাচ্ছে কি না, তার উপর নজর রাখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। বেআইনি জমায়েত রুখতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্যদের একটি দল কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানায়। এরপরেই কাশ্মীরে আংশিকভাবে মোবাইল ফোন পরিষেবা চালু করা হল। এর আগে অগাস্টেই জম্মু ও লাদাখের ১২টি জেলা এবং পরবর্তীকালে কাশ্মীরের কুপওয়ারা থেকে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবার গোটা কাশ্মীরেই নিষেধাজ্ঞা শিথিল করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget