এক্সপ্লোর

তাৎক্ষণিক তিন তালাক বিলে সম্মতি রাষ্ট্রপতির, আইন কার্যকর

গত ২১ ফেব্রুয়ারি তাৎক্ষণিক তিন তালাক রোধে অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র। এবার, তা সরিয়ে সেই জায়গা নেবে নতুন বিল।

নয়াদিল্লি: সংসদে পাশ হওয়ার পর তাৎক্ষণিক তিন তালাক বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গেজেটের মাধ্যমে তা প্রকাশ করল কেন্দ্র। অর্থাৎ, নতুন বিল কার্যকর করতে আর কোনও বাধা রইল না। ফলে, এখন থেকেই মুসলিমদের মধ্যে তাৎক্ষণিক তিন তালাক প্রথা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। গত ২১ ফেব্রুয়ারি তাৎক্ষণিক তিন তালাক রোধে অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র। এবার, তা সরিয়ে সেই জায়গা নেবে নতুন বিল। সরকারের তরফে জানানো হয়েছে, এই নতুন বিল-- মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) আইন, ২০১৯ -- এর ফলে তালাক-এ-বিদ্দত বা একই ধরনের তালাক যার মাধ্যমে স্ত্রীকে তাৎক্ষণিক এবং অপ্রত্যাহারযোগ্য বিবাহবিচ্ছেদ দিত মুসলিম স্বামীরা, সেই নিয়ম বেআইনি ও অবৈধ হল। নতুন আইনের ফলে, মৌখিক বা লিখিত অথবা এসএমএস ও হোয়াটসঅ্যাপ সহ যে কোনও ইলেকট্রনিক মাধ্যমে দেওয়া তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ঘোষণা করা হবে। কোনও মুসলিম ব্যক্তি তাঁর স্ত্রীকে এভাবে তাৎক্ষণিক তিন তালাক দিলে তাঁর বিরুদ্ধে এই আইন অনুযায়ী তিন বছর পর্যন্ত সশ্রম কারাবাসের সাজা ও জরিমানাও ধার্য করা হবে। চলতি বছরের গোড়ায় প্রথম মোদি সরকারের আমলের শেষদিকে এই বিল লোকসভায় পাশ হলেও, রাজ্যসভায় সংখ্যার অভাবে আটকে যায়। সেই সময় কেন্দ্র অর্ডিন্যান্স জারি করেছিল। দুমাস আগে লোকসভা ভোটে বিপুলভাবে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই এই বিল সংসদে পাশ করাল মোদি সরকার-২। মঙ্গলবার, রাজ্যসভায় ৯৯-৮৪ ভোটে তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হয়। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, টিআরএস ও ওয়াইএসআর-কংগ্রেসের সহ বিরোধীদের একাধিক সাংসদ অনুপস্থিত থাকায় এনডিএ এই বিল পাশ করাতে সক্ষম হয়। এর আগে, গত সপ্তাহে লোকসভায় বিল পাশ করা হয়। ভোটাভুটি থেকে ওয়াকআউট করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, যে ভাবে বিল পাশ করা হচ্ছে, তাতে বহুক্ষেত্রে মুসলিম পুরুষরা অযথা হয়রানির শিকার হবে। বিল অনুযায়ী, কোনও অভিযোগের ভিত্তিতে একজন পুলিশ অফিসার কোনওপ্রকাল পরোয়ানা ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন। যে কারণে, বিরোধীরা এই বিলকে সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিল। যদিও, সরকারের পাল্টা দাবি, অপব্যবহার রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ কেবলমাত্র তাৎক্ষণিক তিন তালাকের শিকার হওয়া মহিলা ও তাঁর নিকটাত্মীয়ই দায়ের করতে পারবেন। মহিলার বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget