এক্সপ্লোর

রাজীব চক মেট্রো স্টেশনে ‘গোলি মারো’ স্লোগান, গ্রেফতার ৬

ডিসিপি (মেট্রো) বিক্রম পোরওয়াল জানিয়েছেন, ‘আমরা ৬ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নয়াদিল্লি: উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ক্ষত এখনও শুকিয়ে যায়নি। এরই মধ্যে আজ ফের ‘দেশ কি গদ্দারো কো গোলি মারো ...’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থকদের বিরুদ্ধে। রাজীব চক মেট্রো স্টেশনে এই স্লোগান দেওয়ার অভিযোগে ৬ তরুণকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলায় দিল্লি মেট্রোর ব্লু লাইনের একটি ট্রেনের মধ্যে স্লোগান দিচ্ছিলেন ওই তরুণরা। রাজীব চকে ট্রেন থেকে নামার পরেও স্লোগান অব্যাহত ছিল। তাঁরা ‘দেশদ্রোহীদের গুলি করে মারা’ এবং ‘দেশের তরুণরা সিএএ-র সমর্থনে রাস্তায় নেমেছেন’ বলে স্লোগান দিতে থাকেন। সাধারণ যাত্রীরা হকচকিয়ে যান। আইন অনুসারে, দিল্লির মেট্রো স্টেশনের মধ্যে বিক্ষোভ দেখানো বা বিশৃঙ্খলা তৈরি করা যায় না। সেই কারণেই ওই ৬ তরুণকে আটক করেন সিআইএসএফ জওয়ানরা। সিআইএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ সকাল ১০.২৫ মিনিটে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ৬ তরুণ স্লোগান দিচ্ছিলেন। তাঁদের আটক করে দিল্লি মেট্রো রেল পুলিশের হাতে তুলে দেন সিআইএসএফ জওয়ানরা।’ ডিসিপি (মেট্রো) বিক্রম পোরওয়াল জানিয়েছেন, ‘আমরা ৬ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আজ যন্তর মন্তর থেকে শান্তিমিছিলের ডাক দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মিছিলে যোগ দেন বিতর্কিত বিজেপি নেতা কপিল মিশ্র, যাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। এরই মধ্যে ফের বিতর্কিত স্লোগান দেওয়ার অভিযোগ উঠল।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget