এক্সপ্লোর

Pulwama Attack: ফের নাশকতার ছক জঙ্গিদের, ঠেকাল জম্মু-কাশ্মীর পুলিশ

Jammu and Kashmir: গ্রেফতার এক সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আইইডি।

নয়াদিল্লি: আরও একটা ১৪ ফেব্রুয়ারি। আবারও সেই উপত্যকা। আর, এবারও সেই বিস্ফোরক নিয়ে হামলার ছক। ২০১৯-এর লোকসভা ভোটের ঠিক আগে পুলওয়ামায় সেনা কনভয়ে আরডিএক্স ভর্তি গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল এক জইশ-ই-মহম্মদ জঙ্গি। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই ঘটনার দু’বছরের মাথায় উপত্যকায় ফের বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। তবে এবার নাশকতার ছক বানচাল করে দিল জম্মু-কাশ্মীর পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় সাত কেজি বিস্ফোরক সহ আরডিএক্স, সাতটি পিস্তল ও প্রচুর কার্তুজ। এরই সঙ্গে ফের সামনে এল পাকিস্তানি জঙ্গিদের নেটওয়ার্ক।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ড থেকে সুহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকেই মেলে বিস্ফোরক। জম্মুর আইজি মুকেশ সিংহ জানিয়েছেন, ‘সুহেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার একটি ব্যাগে সাড়ে ৬ কেজি আইইডি ছিল। সুহেল চণ্ডীগড়ে থাকত। সে আল-বদর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।’

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রঘুনাথ মন্দির, লাখদত্ত বাজার ও জনবহুল বাসস্ট্যান্ডে হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের। সুহেল ছাড়াও কাজি নামে আরেক জঙ্গিকেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিস্ফোরণের পর কাশ্মীরে যাওয়ার কথা ছিল ধৃতদের। তাহলে কি উপত্যকায় ফের সক্রিয় হয়ে উঠছে জইশ-ই-মহম্মদ?

পুলিশ সূত্রে দাবি, নাম ভাঁড়িয়ে কাশ্মীর ও পাঞ্জাবে সংগঠন বিস্তারের নীতি নিয়েছে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো একাধিক পাক জঙ্গি সংগঠন। আল-বদর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, লস্কর-এ-মুস্তাফার মতো একাধিক নতুন জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে। এরই মধ্যে ৬ ফেব্রুয়ারি লস্কর-এ-মুস্তাফার কমান্ডার হিদায়েতুল্লা মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহ জানিয়েছেন, ‘বিগত কয়েক বছরে নতুন নতুন সন্ত্রাসবাদী সংগঠন উঠে এসেছে। তারা স্থানীয় নাম নিয়ে কাজ চালানোর চেষ্টা করছে। আমরা গত তিন থেকে চার দিন ধরে সতর্ক ছিলাম। তার ফলেই নাশকতার ছক বানচাল করে দিতে পেরেছি।’

এই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে বিহারের কোনও নেটওয়ার্কও যুক্ত থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের। কারণ, এদিন যে সাতটি পিস্তল উদ্ধার হয়েছে, সেগুলি বিহারের ছাপরা থেকে আনা হয়েছে বলে সন্দেহ। এ বিষয়ে তদন্ত চলছে। নাশকতার ছকের পিছনে আরও কারা যুক্ত ছিল, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget