এক্সপ্লোর

LIVE: কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ ৩৭ জওয়ান, উপত্যকায় বন্ধ ইন্টারনেট, সকালেই প্রধানমন্ত্রী ডাকলেন ক্যাবিনেট কমিটির বৈঠক

শ্রীনগর: স্বাধীন ভারতের ইতিহাসে কাশ্মীরে ভয়াবহতম জঙ্গি হামলার পর এনআইএ, এনএসজি ও সিএফএসএল-এর বিশেষ দল আজ ঘটনাস্থলে রওনা দিয়েছে। সকাল সোয়া নটায় শুরু হয়েছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঠিক হয়েছে, পাকিস্তানকে কঠোরতম ভাষায় জবাব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বেলা ১১টা নাগাদ শ্রীনগর যাচ্ছেন। ক্যাবিনেট কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রী। যোগ দিয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বৈঠকে রয়েছেন। জানা গিয়েছে, এত বড় হামলার পরেও চিন কোনও প্রতিক্রিয়া না জানানোয় দিল্লি ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, জৈশ ই মহম্মদ পান্ডা মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা করতে রাষ্ট্রসঙ্ঘকে বাধা দিচ্ছে চিন, সে কারণেই এই নীরবতা কিনা। তবে ক্যাবিনেট কমিটির বৈঠকের আগে বড় খবর, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ করতে যাচ্ছে। যদিও তা ঠিক কী, এখনও স্পষ্ট নয়। জৈশ ই মহম্মদের যে আত্মঘাতী জঙ্গি গতকালের হামলা চালিয়েছে সেই আদিল আহমেদ দার ঘটনাস্থল থেকে ৮-১০ কিলোমিটার দূরে থাকত। তাকে এ জন্যই এই হামলার জন্য বাছা হয়, কারণ ঘটনাস্থল সম্পর্কে খুঁটিনাটি তথ্য নখদর্পণে ছিল তার। জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, কাশ্মীরের বাসিন্দাদের তাঁরা ভরসা দিচ্ছেন. ভারতীয় সেনা যথেষ্ট সক্ষম, তাদের মনোবলে আঘাত হানা যায়নি। এই হামলার মুখের মত জবাব দেওয়া হবে। কাশ্মীরের মানুষদের তাদের চিনতে হবে, যারা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকেই নিরাপত্তা নেয় আবার তাঁদের বিরুদ্ধেই বিষ ওগরায়। কার্যত গোয়েন্দা ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে তিনি বলেছেন, ২৫০০ জওয়ানকে এক সঙ্গে নিয়ে যাওয়া ঠিক হয়নি, যে সব জায়গায় আইইডি বিস্ফোরণের আশঙ্কা থাকে, সেখানে গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যায়। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা সর্বত্র রয়েছে, রাজনীতিতেও ওদের লোক রয়েছে। তারা জঙ্গিদের খতম হওয়ার আগেই কান্নাকাটি করতে তাদের বাড়ি পৌঁছে যায়। জওয়ানদের পুরো স্বাধীনতা রয়েছে, তাঁরা এর বদলা নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget