এক্সপ্লোর

‘চৌকিদার’ প্রধানমন্ত্রী গরিব, শহিদ ও জওয়ানদের পকেটের ২০০০০ কোটি টাকা কেড়ে অম্বানির পকেটে ঢুকিয়েছেন, ফের তোপ রাহুলের

অমেঠি (উত্তরপ্রদেশ): রাফাল নিয়ে নতুন করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গাঁধীর দাবি, প্রধানমন্ত্রী বলুন, কেন ওই যু্দ্ধবিমানের দাম প্রকাশ করা হল না, কী করেই বা বরাত পেলেন অম্বানি। সোমবার নিজের কেন্দ্র অমেঠির জৈশ এলাকায় এক সভায় দেশের ‘চৌকিদার’ প্রধানমন্ত্রী গরিব, শহিদ ও জওয়ানদের পকেট থেকে ২০০০০ কোটি টাকা কেড়ে অম্বানির পকেটে ঢুকিয়েছেন বলে দাবি করেন কংগ্রেস সভাপতি। দুদিনের সফরে আজ অমেঠি আসেন তিনি। এটাই কৈলাশ মানসসরোবর তীর্থ করে ফিরে নিজের সংসদীয় কেন্দ্রে তাঁর প্রথম আসা। দেশের মানুষ রাফাল ডিলে কত টাকা জড়িত, জানতে চায়, বলেন রাহুল। এও বলেন, কেন দাম জানানো হল না। কী করে অম্বানিদের বরাত দেওয়া হল। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওল্যাঁদ মারাত্মক অভিযোগ তুলেছেন। রাফাল ডিল নিয়ে সংসদে বিতর্কের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, প্রধানমন্ত্রী আমার চোখের দিকে তাকাতে পারছিলেন না। উনি ভাষণ দিলেন, কিন্তু কোনও উত্তর দেননি। ওনার উত্তর দেওয়ার মতো সত্ সাহসই নেই। বিজেপি সরকারের আমলে কৃষক, গরিবরা চোখের জল ফেলছেন। বর্তমান সরকার হাতেগোনা বাছাই ৫-১০ জনকে সব সুবিধা পাইয়ে দিচ্ছে। অনিল অম্বানি, বিজয় মাল্য, ললিত মোদীর মতো লোকেরা যাবতীয় সুযোগসুবিধা পাচ্ছেন। যদিও রিলায়েন্স গোষ্ঠী গত মাসে কংগ্রেস সভাপতিকে লেখা অম্বানির চিঠি উদ্ধৃত করে এক বিবৃতিতে রিলায়েন্সের কয়েক হাজার কোটি টাকা মুনাফা করার দাবি নিছকই কল্পনা , যার পিছনে কায়েমি স্বার্থের হাত রয়েছে। সহজ কথায় বললে, ভারত সরকারের সঙ্গে কোনও চুক্তিই নেই। ফরাসি কোম্পানি দাসো রাফালে চুক্তির পর ভারতীয় সংস্থার জন্য ব্যাবসা তৈরি করতে বিদেশি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধার দায় পূরণে রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget