এক্সপ্লোর

ঐকবদ্ধ বিরোধীরা ২০১৯-এ বিজেপিকে হারিয়ে দেবে, ভারত বনধের ডাকে সভায় বললেন রাহুল, মোদী সরকার সীমা ছাড়িয়েছে, গণতন্ত্র বাঁচাতে মতভেদ সরিয়ে জোট বাঁধুন বিরোধীরা, ডাক মনমোহনের

নয়াদিল্লি:  ভারত বনধের দিন নয়াদিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রাফাল যুদ্ধবিমান, কৃষক আত্মহত্যা, মহিলাদের উপর অত্যাচার, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে মোদীর বিরুদ্ধে নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলে রাহুলের দাবি, ঐক্যবদ্ধ বিরোধীরা আগামী নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে। মোদীর শাসনে ঘৃণা ছড়িয়ে দেশে বিভাজন ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাল্টা বিজেপির দাবি, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি, গুজব ছড়াতেই কংগ্রেস ও বিরোধী দলগুলির আজকের বনধ ডাকার উদ্দেশ্য। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি কংগ্রেসকে তোপ দেগে বলেন, ক্ষমতায় থাকার সময় বারবার মূল্যবৃদ্ধি ঘটিয়ে এখন কুম্ভীরাশ্রু বর্জন করছে ওরা। পেট্রল, ডিজেলের লাফিয়ে লাফিয়ে দামবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা ভারত বনধে আজ দেশের নানা রাজ্যে রাজ্যে বিরোধীদের বিক্ষোভ দেখায়। রাস্তায় নামেন স্বয়ং কংগ্রেস সভাপতিও। কৈলাস মানসসরোবর সফর থেকে ফিরেই রাজঘাট পৌঁছে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা জানান রাহুল। রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত পদযাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। পা মেলান আরজেডি, এনসিপি, আম আদমি পার্টির নেতারাও। বিরোধী দলের লোকজন রাজ্যে রাজ্যে নানা জায়গায় পথ ও ট্রেন অবরোধ করেন। কংগ্রেসের দাবি, ২১টি দল তাদের বনধের ডাকে সাড়া দিয়ে সামিল হয়েছে। ভাষণ দিতে গিয়ে মোদীকে তীব্র কটাক্ষ করে রাহুল বলেন, ‘২০১৪ সালে দেশের মানুষ, যুব সমাজ, কৃষক ও মহিলাদের চাকরি ও সুরক্ষার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। মানুষ তাঁকে বিশ্বাস করে সরকার গড়তে সাহায্য করেন। তিনি বলতেন, ৭০ বছরে কিছুই হয়নি। আমরা চার বছরে সেই কাজ করব। এটা ঠিক, তিনি চার বছরে তিনি যা করেছেন, সেটা ৭০ বছরে হয়নি। যেখানেই দেখবেন, একজন ভারতীয় অন্য একজনের সঙ্গে লড়াই করছে।যেখানেই যাবেন, জাত-ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা হচ্ছে। একটি রাজ্যকে অন্য রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। এটাই বিজেপি-র সঙ্গে আমাদের পার্থক্য। দেশের মানুষ যেটা শুনতে চান, প্রধানমন্ত্রী সেটাই বলেন না। তিনি পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাফাল চুক্তি নিয়ে নীরব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বিজেপি-কে ক্ষমতা থেকে সরানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।’ ঐকবদ্ধ বিরোধীরা ২০১৯-এ বিজেপিকে হারিয়ে দেবে, ভারত বনধের ডাকে সভায় বললেন রাহুল, মোদী সরকার সীমা ছাড়িয়েছে, গণতন্ত্র বাঁচাতে মতভেদ সরিয়ে জোট বাঁধুন বিরোধীরা, ডাক মনমোহনের এই সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন,  ‘মোদী সরকার এমন অনেক কিছু করেছে, যা দেশের স্বার্থের সহায়ক নয়। এখন তারা সীমা ছাড়িয়ে গিয়েছে। এই সরকার বদলের সময় এসে গিয়েছে। সারা দেশের মানুষ বলছেন, তাঁরা সরকারের কাজে খুশি নন। সব দলকে মতবিরোধ সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে যদি সব দল নিজেদের ক্ষুদ্র স্বার্থ দূরে সরিয়ে রাখে, তাহলেই সেটা সম্ভব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget