এক্সপ্লোর

উইং কমান্ডার অভিনন্দনের নামে সদ্যোজাতর নামকরণ রাজস্থানের পরিবারের

জয়পুর: গতকালই দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গতকাল সারা দিনই দেশের মানুষ সাগ্রহে বীর পাইলটের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। দেশের মাটিতে পা রাখতেই আটারি-ওয়াঘা সীমান্তে সাড়ম্বরে স্বাগত জানাল হল তাঁকে। তাঁর দেশে ফেরার অপেক্ষায় যখন দেশের মানুষ অপেক্ষার প্রহর গুণছিলেন, ঠিক তখনই রাজস্থানের আলোয়ারে জন্ম হয় এক শিশুর। সেই সদ্যোজাত শিশুর নাম অভিনন্দন রাখলেন পরিবারের লোকজন। শিশুটির দাদু জনেশ ভুটানি বলেছেন, গতকাল সন্ধেয় আমার পুত্রবধূ এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আমরা ভারতীয় বায়ুসেনার পাইলটের সম্মানে ওর নাম অভিনন্দন রেখেছি। আমরা ওই পাইলটের জন্য গর্বিত, সেজন্যই সদ্যোজাত সন্তানের নাম রেখেছি অভিনন্দন। জনেশ আরও জানিয়েছেন, উইং কমান্ডারের দেশে প্রত্যাবর্তনের খবর জানতে তাঁর পুত্রবধূ সহ পরিবারের সবাই টেলিভিশনে সংবাদ চ্যানেলের পর্দায় নজর রেখেছিলেন। এই সময়ই প্রসব-যন্ত্রণা শুরু হয় তাঁর পুত্রবধূর। শিশুটির মা সপনা দেবী বলেছেন, আমার সন্তানের নাম অভিনন্দন রেখে আমরা বায়ুসেনার পাইলটের বীরত্বের কথা স্মরণে রাখতে চাই। আমি চাই আমার ছেলে বড় হয়ে অভিনন্দনের মতো সাহসী সৈনিক হোক। উল্লেখ্য, গত বুধবার অভিযানের সময় মিগ ২১ বাইসন ফাইটার বিমান নিয়ন্ত্রণ রেখার অপর পারে ভেঙে পড়ার পর পাকিস্তান ধরে ফেলেছিল উইং কমান্ডার অভিনন্দনকে। শুক্রবার সন্ধেয় দেশে ফেরেন তিনি।  তিনি যে সাহস ও দৃঢ়তার পরিচয় পাকিস্তানে দিয়েছেন, তার জন্য দেশে তাঁকে নায়কের সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget