এক্সপ্লোর

Raj Kundra Arrested: অশ্লীল ছবি বানিয়ে মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী

সোমবার গ্রেফতার করা হল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।

মুম্বই: অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।

মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।

প্রসঙ্গত, রাজ কুন্দ্রা বরাবরই বিতর্কিত চরিত্র। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। যার মধ্যে অন্যতম হল, আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের কর্ণধার ছিলেন রাজ ও তাঁর স্ত্রী শিল্পা। প্রথম আইপিএলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের পর আইপিএল থেকে দু'বছরের জন্য নির্বাসিত হয় রাজস্থান রয়্যালস। দু'বছর পর আইপিএলে রাজস্থান প্রত্যাবর্তন ঘটালেও, রাজকে আর কখনওই সামনের সারিতে দেখা যায়নি। যদিও অনেকে বলে থাকেন, পিছন থেকে দল পরিচালনা করেন রাজই।

২০০৯ সালের ২২ নভেম্বর অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে বিয়ে হয় রাজের। তার প্রথম স্ত্রী কবিতার বিরুদ্ধে বোনের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিলেন রাজ। সেই সম্পর্কের কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget