এক্সপ্লোর

বিয়ের অনুষ্ঠানে করোনা সতর্কতার বিধি লঙ্ঘন, আক্রান্ত ১৫ জন, মৃত ১, ভিলওয়াড়ার পরিবারের ৬ লক্ষ টাকা জরিমানা

নিয়ম লঙ্ঘন এবং অন্যদের জীবন বিপন্ন করে তোলার অভিযোগে এ মাসের ২২ তারিখ ওই পরিবারের বিরুদ্ধে এফআইআর করা হয়।

জয়পুর: বিয়ের অনুষ্ঠানে করোনা ভাইরাস সংক্রমণ রোখা সংক্রান্ত সতর্কতা না মানায় রাজস্থানের ভিলওয়াড়ার একটি পরিবারের ৬ লক্ষ টাকারও বেশি জরিমানা হল। তিনদিনের মধ্যে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই পরিবারের বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে। ভিলওয়াড়ার জেলাশাসকের দফতর সূত্রে খবর, ১৩ জুন ওই বিয়ের অনুষ্ঠান ছিল। ছেলের বিয়েতে ৫০ জন আমন্ত্রিত ব্যক্তির হাজির থাকার কথা বলে অনুষ্ঠানের অনুমতি নেন ঘাসুলাল রাঠি নামে এক ব্যক্তি। কিন্তু তাঁরা ২৫০ জনকে আমন্ত্রণ জানান। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত কেউই মাস্ক পরেননি, স্যানিটাইজার ব্যবহার করেননি। সামাজিক দূরত্বের বিধিও মানা হয়নি। এই অনুষ্ঠানের পরেই করোনা আক্রান্ত হন বর সহ ১৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়। করোনা সন্দেহে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয় ৫৮ জনকে। আক্রান্ত ১৫ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। নিয়ম লঙ্ঘন এবং অন্যদের জীবন বিপন্ন করে তোলার অভিযোগে এ মাসের ২২ তারিখ ওই পরিবারের বিরুদ্ধে এফআইআর করা হয়। গতকাল জেলাশাসক রাজেন্দ্র ভাট নির্দেশ দিয়েছেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬,২৬,৬০০ টাকা জমা দিতে হবে। করোনা পরীক্ষা, চিকিৎসা, কোয়ারেন্টিন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড, খাবারের ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স এবং করোনা আক্রান্তদের যাতায়াতের জন্য ওই টাকা ব্যবহার করা হবে। ভারতে করোনা সংক্রমণের শুরুতে ভিলওয়াড়ায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল। তবে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে সংক্রমণ রোধ করে। প্রথমে গোটা জেলা সিল করে দেওয়া হয়। এরপর শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও করোনা পরীক্ষা শুরু হয়। তৃতীয় ধাপে কোয়ারেন্টিন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়। সারা দেশে ‘ভিলওয়াড়া মডেল’ নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সেখানেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget