এক্সপ্লোর

অরুণাচলে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে, জানাল বায়ুসেনা

শিলংয়ে বায়ুসেনার মুখপাত্র উইং কম্যান্ডার রত্নাকর সিংহ জানিয়েছেন, উদ্ধারকারীরা সকলেই সুস্থ আছেন।

ইটানগর: অরুণাচলে ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২ ভেঙে পড়েছিল, সেখানে গিয়ে ১৭ দিন ধরে আটকে থাকা উদ্ধারকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এল বায়ুসেনা। খারাপ আবহাওয়ার জন্য তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। আবহাওয়ার উন্নতির জন্য অপেক্ষা করছিল বায়ুসেনা। তবে শনিবার সন্ধেয় উদ্ধারকার্য শেষ হয়েছে বলে জানা গিয়েছে। ৩ জুন ভেঙে পড়ে বায়ুসেনার বিমান এএন-৩২। ১১ জুন সেই বিমানের ধ্বংসাবেশেষ দেখতে পাওয়া যায়। পরের দিন সেখানে যান উদ্ধারকারীরা। ২০ জুন এএন-৩২ বিমানে থাকা ১৩ জনের মৃতদেহ এবং বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়। কিন্তু উদ্ধারকারীরা সেখানে আটকে পড়েছিলেন। খারাপ আবহাওয়ার জন্য তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। শিলংয়ে বায়ুসেনার মুখপাত্র উইং কম্যান্ডার রত্নাকর সিংহ জানিয়েছেন, উদ্ধারকারীরা সকলেই সুস্থ আছেন। এর আগে বায়ুসেনার মুখপাত্র জানান, ১২,০০০ ফুট উচ্চতায় আটকে আছেন ১২ জন উদ্ধারকারী। স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের কাছে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ঘন মেঘ থাকায় সেখানে হেলিকপ্টার নামতে পারছে না। বর্ষার মধ্যেই উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বায়ুসেনার মুখপাত্র আরও জানান, এএন-৩২ বিমানে থাকা ১৩ জনের মৃতদেহ ও ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড় থেকে নামা ঝুঁকির। সেই কারণেই উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও মেঘ সামান্য কমলেই উদ্ধারকার্য সফল হবে বলে আশা করা হচ্ছে। শেষপর্যন্ত উদ্ধারকার্য শেষ হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget