এক্সপ্লোর

আরটিআই-এর তথ্য খুব একটা নির্ভরযোগ্য নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আবেদনকারীরা  আর্জিতে বলেন যে, তাঁদের ব্যক্তিগতভাবে মালিকানাধীন জায়গায় কর্তৃপক্ষ ভাঙার প্রক্রিয়া চালিয়েছে।

নয়াদিল্লি: তথ্যের অধিকার আইন (আরটিআই) মারফৎ প্রাপ্ত উত্তর সব সময়ই যে নির্ভরযোগ্য হবে, তা নয়।  মামলার শুনানিতে আইনজীবীদের আরটিআই মারফৎ প্রাপ্ত উত্তরের উল্লেখ করা থেকে বিরত থাকা উচিত। একটি মামলার শুনানিতে মৌখিক পর্যবেক্ষণে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। 

বিচারপতি এএম খানউইলকার ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে আর্জির শুনানিতে পর্যবেক্ষণে এই মন্তব্য করেছে। 

বিচারপতি এএম খানউইলকার বলেছেন, আরটিআই থেকে প্রাপ্ত উত্তরের উল্লেখ করবেন না। আমাদের অভিজ্ঞতা বলছে, এটা খুব বেশি নির্ভরযোগ্য নয়। অন্য কোনও কর্তৃপক্ষের থেকে যদি আসত, তাহলে উত্তর সম্পূর্ণ ভিন্ন হত।

ভেঙে ফেলার প্রক্রিয়া সংক্রান্ত প্রসঙ্গে এলাহাবাদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এই আর্জি দায়ের করা হয়েছে। আবেদনকারী সুপ্রিম কোর্টকে বলেন যে, উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া একটি আরটিআই উত্তর তাঁর কাছে রয়েছে। আরটিআই মারফৎ প্রাপ্ত উত্তরে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওই মাস্টার প্ল্যানে ওই জায়গাকে বসবাসের জায়গা বলে উল্লেখ করা হয়েছে। 

যদিও আদালত ওই যুক্তি গ্রহণ করতে রাজি হয়নি। আবেদনকারীরা  আর্জিতে বলেন যে, তাঁদের ব্যক্তিগতভাবে মালিকানাধীন জায়গায় কর্তৃপক্ষ ভাঙার প্রক্রিয়া চালিয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি। ওই আর্জিতে বলা হয় যে, গোরক্ষপুর উন্নয়ন কর্তৃপক্ষ তাঁদের জমিতে ভাঙার কাজ চালিয়েছে। এই প্রক্রিয়া না বন্ধ করা হলে  মোট ২২ সদস্য সহ ছয়টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে। 

আবেদনকারীদের পক্ষে যুক্তি দেওয়া হয়, আরটিআই মারফৎ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট প্লটটিতে মাস্টার প্ল্যান অনুযায়ী,  আবাসনের জমি ও ব্লক পার্ক হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। 

কিন্তু আদালত আবেদনকারীকে আরটিআই-এর উত্তরের ওপর নির্ভর না করতে বলে সুপ্রিম কোর্ট। আদালত পরামর্শ দিয়ে বলে , আরটিআই নথির উল্লেখ করবেন না।  এই মামলায় মৌখিক পর্যবেক্ষণে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগস্টে। 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget