এক্সপ্লোর

সেমিফাইনালে ভারতের হারের পরই অবসর নিয়ে জল্পনা, সাসপেন্স জিইয়ে রাখলেন ধোনি

ম্যাচ শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, ভারতীয় শিবির থেকে ধোনির অবসর সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডেই কি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ইনিংস খেলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি? নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই জোর জল্পনা শুরু হয়ে গেল বিভিন্ন মহলে। এবং সাসপেন্স জিইয়ে রাখলেন ধোনি নিজেও। তাঁর ভবিষ্যৎ নিয়ে জাতীয় দলের সতীর্থদেরও অন্ধকারে রেখেছেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ৭২ বলে ৫০ রান করেন ধোনি। জাডেজার সঙ্গে জুটি বেঁধে ভারতের জেতার স্বপ্ন জিইয়ে রেখেছিলেন। তবে ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারে ধোনি রান আউট হতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও মেনে নিয়েছেন যে, ধোনির রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, ভারতীয় শিবির থেকে ধোনির অবসর সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে। তবে বুধবার অন্তত সেরকম কিছু হয়নি। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক বিরাট কোহলিকেও শুনতে হল ধোনির অবসর নিয়ে প্রশ্ন। কোহলিকে জিজ্ঞেস করা হয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা দলকে কি কিছু জানিয়েছেন ধোনি? বিশেষ করে সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার কথা ভেবে... কোহলি জবাব দেন, ‘না, এখনও পর্যন্ত আমাদের এ নিয়ে কিছু বলেনি।’ ধোনির পাশেই দাঁড়িয়েছেন কোহলি। বলেছেন, ‘এক দিক থেকে ক্রিজ কামড়ে পড়ে থেকে জাডেজাকে হাত খুলে খেলার সুযোগ করে দেওয়ার দরকার ছিল। সেটাই করেছে ধোনি। দলের পরিস্থিতি অনুযায়ী ওকে নির্দিষ্ট একটা ভূমিকা দেওয়া হয়েছিল। এবং সেভাবেই খেলেছে। ওদের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ হয়েছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget