এক্সপ্লোর

সাভারকরের মূল্যবোধ দেশ গঠনের ভিত্তি, ভোটপ্রচারে মোদি, ডুবে মরুন! মহারাষ্ট্রে ৩৭০ ইস্যু তোলা নিয়ে প্রশ্ন করায় বিরোধীদের তোপ

মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরের সম্পর্ক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা রাজনৈতিক সুবিধাবাদী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা মহারাষ্ট্রের গর্বিত সন্তান যারা জম্মু ও কাশ্মীরের জন্য জীবন দিয়েছি। আর আজ, যারা রাজনীতি, নিজেদের পরিবারের স্বার্থচিন্তায় ডুবে রয়েছে, বলছে, মহারাষ্ট্রের সঙ্গে জম্মু ও কাশ্মীরের কী সংযোগ? লজ্জায় মাথা নত হওয়া উচিত।

আকোলা: দামোদর বিনায়ক সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন খেতাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা ভোট উপলক্ষ্যে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পরদিনই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের আকোলায় নির্বাচনী জনসভায় বললেন, বীর সাভারকরের সংস্কার, মূল্যবোধই রাষ্ট্র-নির্মাণের ভিত্তি। সাভারকরকে ভারতরত্ন থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, সাভারকরের সংস্কারের (মূল্যবোধ)জন্যই জাতীয়তাবাদকে দেশ গঠনের ভিত্তি মনে করি আমরা। মহারাষ্ট্রের ভোটপ্রচারে বিজেপি নেতারা সংবিধানের ৩৭০ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যু তোলায় বিরোধী শিবির আপত্তি করেছে বলে তাদের ‘নির্লজ্জ’ তকমা দেন মোদি। বলেন, কোন সাহসে ওরা ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তোলে যে, এর সঙ্গে মহারাষ্ট্রের ভোটের সম্পর্ক কী! জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে কেন্দ্রকে নিশানা করায় বিরোধীদের তীব্র আক্রমণ করে মোদি বলেন, বিজেপি মানুষের নজর ঘোরানোর জন্যই কাশ্মীর, ৩৭০ বাতিলের ইস্যু প্রচারে নিয়ে আসছে, এই অভিযোগ তোলার জন্য ‘লজ্জায় মাথা হেঁট’ হওয়া উচিত ওদের। এনসিপি সভাপতি শরদ পওয়ার সম্প্রতি প্রকৃত ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই বিজেপি বারবার ৩৭০ অনুচ্ছেদ তুলছে বলে অভিযোগ করেন। মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরের সম্পর্ক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা রাজনৈতিক সুবিধাবাদী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা মহারাষ্ট্রের গর্বিত সন্তান যারা জম্মু ও কাশ্মীরের জন্য জীবন দিয়েছি। আর আজ, যারা রাজনীতি, নিজেদের পরিবারের স্বার্থচিন্তায় ডুবে রয়েছে, বলছে, মহারাষ্ট্রের সঙ্গে জম্মু ও কাশ্মীরের কী সংযোগ? লজ্জায় মাথা নত হওয়া উচিত। এরাই সেই লোক যারা হিন্দুত্বের তাত্ত্বিক নেতা সাভারকরকে অপমান করে, বাবা সাহেব অম্বেডকরকেও পদে পদে লাঞ্ছনা করেছে, তাঁকে ভারতরত্ন দিতে দেয়নি। বিজেপির ইস্তাহারে দেশের প্রথম সারির দুই সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলেকেও দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়ার কথা রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ বলেন, বিজেপির জোটসঙ্গী শিবসেনা বহুদিন ধরেই ওঁদের ভারতরত্ন প্রদানের দাবি করছে। এই প্রথম বিজেপি সরকারিভাবে সুপারিশ করল। শিবসেনাও বিজেপির প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটা বহুদিন ধরেই বকেয়া রয়েছে। সাভারকরের মারাঠি ভাষা ও মহারাষ্ট্রের সংস্কৃতিতে অবদান আছে। কংগ্রেস-এনসিপি জোটকে ‘ভ্রষ্টাচারী জুটি’ তকমা দিয়েও ওরা মহারাষ্ট্রকে এক দশক পিছিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন মোদি। গতকাল হরিয়ানার কুরুক্ষেত্রের জনসভায়ও ৩৭০ নিয়ে কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, ওরা ৩৭০ ইস্যুতে দুনিয়াব্যাপী শোরগোল করে চলেছে। রাজনীতি থেকে যায়, ভোট আসে যায়, জয়-পরাজয় হয়। কিন্তু জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ই থাকে। আর কতকাল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নবাদ চলতে থাকবে? আর কতদিন বীর জওয়ানদের সেখানে শহিদ হতে হবে? আজ আমরা মানবিকতা নিয়ে কঠোর, জনস্বার্থে বড় সিদ্ধান্ত নিচ্ছি। বিচ্ছিন্নতাবাদের অধ্যায়ের অবসান হওয়া চাই। তরুণ, তরতাজা যুবকদের জীবন ধ্বংস হওয়া উচিত নয়। মায়েদের কোল সন্তানহারা না হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget