এক্সপ্লোর

১৯ সেপ্টেম্বর পর্যন্ত গৃহবন্দি থাকার মেয়াদ বাড়ল, কোরেগাঁও-ভিমা হিংসা মামলায় ৫ বুদ্ধিজীবীর গ্রেফতারির স্বপক্ষে তথ্যপ্রমাণ আছে কিনা, খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কোরেগাঁও-ভিমা হিংসা মামলায় মাওবাদী যোগসাজশ থাকার অভিযোগে ৫ বামপন্থী বিদ্বজ্জনের গ্রেফতারির স্বপক্ষে তথ্যপ্রমাণ আছে কিনা, দুদিন বাদে খতিয়ে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভার্নন গনজালভেস, সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখা, এই পাঁচ সমাজকর্মীর যাঁর যাঁর বাড়িতে বন্দিদশার মেয়াদও আজ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও বেঞ্চের সদস্য। বেঞ্চ বলেছে, প্রতিটি অপরাধমূলক তদন্ত হয় অভিযোগের ভিত্তিতে। অভিযোগের সমর্থনে তথ্যপ্রমাণ কিছু আছে কিনা, তা দেখতে হবে। কোনও বড়সড় গাফিলতি, ত্রুটি হয়ে থাকলে তারা এই মামলায় বিশেষ তদন্ত দল (সিট)কে দিয়ে তদন্তের আবেদন খতিয়ে দেখবে বলেও জানায় বেঞ্চ। ইতিহাসবিদ রোমিলা থাপার, দুই অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক ও দেবকী জৈন, সমাজতত্ত্ববিদ অধ্যাপক সতীশ দেশপান্ডে ও মানবাধিকার আইনজীবী মাজা দারুওয়ালা ওই ৫ জনের গ্রেফতারির ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন, তাঁদের অবিলম্বে মু্ক্তির দাবিও করেছেন। বুধবার তার চূড়ান্ত শুনানি ধার্য হয়েছে। ওই বুদ্ধিজীবীদের গ্রেফতার করা মহারাষ্ট্র পুলিশের পাশে দাঁড়িয়ে কেন্দ্র আজ বলে, সুপ্রিম কোর্টের ওঁদের গ্রেফতারির বিরুদ্ধে পেশ করা পিটিশন গ্রহণ করা উচিত হয়নি। সর্বোচ্চ আদালত নয়, বরং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটেরই ওই ৫ জনের গ্রেফতারির বিরুদ্ধে কোনও বক্তব্য থাকলে তা খতিয়ে দেখা উচিত ছিল। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সু্প্রিম কোর্টে মীমাংসা হয়ে গেলে গ্রেফতার অভিযুক্তরা যাতে একইসঙ্গে বিচারবিভাগের অন্য কোনও মঞ্চে একই ইস্যুতে রেহাই না পান, তা সুনিশ্চিত করতে হবে। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এলগার পরিষদ সম্মেলনের পর কোরেগাঁও ভিমা গ্রামে অশান্তি, হিংসার পর দায়ের হওয়া এফআইআরের ব্যাপারে মহারাষ্ট্র পুলিশ গত ২৮ আগস্ট গ্রেফতার করে পাঁচ বুদ্ধিজীবীকে। সুপ্রিম কোর্ট গত ৬ সেপ্টেম্বর তাঁদের গ্রেফতারি সম্পর্কে পুণে পুলিশের শীর্ষকর্তার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলে, উনি সর্বোচ্চ আদালতের ‘দুর্নাম করছেন’।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget