এক্সপ্লোর

‘চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চোর!’ রাফাল মন্তব্যের জন্য রাহুলকে ফৌজদারি মানহানির নোটিস সুপ্রিম কোর্টের

রাহুলের বিরুদ্ধে বিজেপি সাংসদ লেখির ফৌজদারি মানহানি প্রক্রিয়ার আবেদনের পিটিশনের শুনানি ৩০ এপ্রিল করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বকেয়া থাকা ২০১৮-র ১৪ ডিসেম্বরের রাফাল ডিল সংক্রান্ত রায়ের রিভিউ চেয়ে দেওয়া পিটিশনের শুনানিও তখন করা হবে।

নয়াদিল্লি: রাহুল গাঁধীকে ফৌজদারি অবমাননার নোটিস দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রাফাল ডিল সংক্রান্ত রায় সম্পর্কে তাঁর মন্তব্যের জন্যই কংগ্রেস সভাপতিতে নোটিস দেওয়া হল। রাহুলের ওই মন্তব্য তাদের মুখে ‘ভুল ভাবে বসানো হয়েছে’ বলে ইতিমধ্যেই অভিমত জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা। কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ওই মন্তব্যের জন্য ফৌজদারি মানহানি প্রক্রিয়া চেয়ে শীর্ষ আদালতে পিটিশন দিয়েছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষি লেখি। গতকাল রাহুল হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানান, আদালতের মর্যাদা হানির বিন্দুমাত্র অভিপ্রায় তাঁর ছিল না। উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মধ্যে প্রচারে তিনি যা বলেছিলেন, বিরোধীরা তার অপব্যবহার করেছেন। রাহুলের বিরুদ্ধে বিজেপি সাংসদ লেখির ফৌজদারি মানহানি প্রক্রিয়ার আবেদনের পিটিশনের শুনানি ৩০ এপ্রিল করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বকেয়া থাকা ২০১৮-র ১৪ ডিসেম্বরের রাফাল ডিল সংক্রান্ত রায়ের রিভিউ চেয়ে দেওয়া পিটিশনের শুনানিও তখন করা হবে। মীনাক্ষির দেওয়া ফৌজদারি মানহানি প্রক্রিয়ার আবেদনের পিটিশনটি বন্ধ করে দেওয়ার রাহুলের আবেদন আজ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বলেছে, রাহুল গাঁধীর পক্ষে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভির বক্তব্য শোনার পর জবাবদাতা (রাহুল গাঁধী)-কে নোটিস দেওয়া ঠিক হবে মনে করছি আমরা। রিভিউ পিটিশনের সঙ্গে মানহানির পিটিশনটিও মঙ্গলবারের জন্য নথিভুক্ত করতে রেজিস্ট্রিকে নির্দেশ দেওয়া হচ্ছে। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতিদ্বয় দীপক গুপ্তা ও সঞ্জীব খন্না। প্রসঙ্গত, রাফাল ডিল সংক্রান্ত মিডিয়ার বেরনো নথিপত্রকে রিভিউ পিটিশন বিচারের ক্ষেত্রে তথ্যপ্রমাণ হিসাবে গণ্য করা যাবে, সুপ্রিম কোর্টের এই রায়ের প্রতিক্রিয়ায় রাহুল বলেন, সারা দেশ বলছে, এবার সুপ্রিম কোর্টের বক্তব্যেও পরিষ্কার, ‘চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চোর!’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget